হাঁ, আমি বলব এটা সাকিবেরই ভুল।
সাকিব কেন ঐ পাঠার কাছে ক্ষমা চাইতে গেলো? সাকিব বাংলাদেশ টিমের জন্যে এই মুহুর্তে অদ্বিতীয়। তাকে ছাড়া বাংলাদেশ টিম কল্পনাই করা যায় না।
তবে কেন সাকিবের এত ভয়?
আমরা কি মরে গেছি??
লুটাস কেন? লুটাসের বাবা এলেও সাকিব কে দল থেকে বাদ দিতে পারবে না, এটা সাকিবের বুঝা উচিৎ ছিল। তাকে কোন ভাবে বাদ দিয়ে দিলে, দেশের মানুষ চুপ থাকত না। সাংবাদিকরা ও চুপ থাকত না। সাকিব যদি নিজেই বলত আমি খেলব না, তাহলে দেশের সার্থে প্রয়োজনে, প্রধান মন্ত্রিরও রিকুয়েষ্ট করতে হতো সাকিবের কাছে, দলের সাথে খেলার জন্যে। আর লুটাস শালা চাকরিটা হারাত।
সাকিব দেশের মানুষের উপর এততুকু আস্থা রাখতে পারেনি কেন? সাকিব ভক্ত দের উপর আস্থা না করে, লুটাসের মত রাজনিতিবীদের নিকট মাথা নত করল।
আমার অন্তত বিষয় টা ভাল লাগে নি।
সাকিব সম্যানের চেয়ে কেরিয়ার কেই বেশি প্রাধান্য দিল।
এতে কি দলের অন্যান্য খেলুয়ার গুলো ও লজ্জা পাননি?
এই কুৎসিত ছবিটি কি সহবাগ বাহিনির কাছে পৌছাবে না? যদি পৌছায় তবে তাদের সাথে খেলতে কি সাকিবদের লজ্জা লাগবে না?
হায়রে বাংগালি, ক্ষমতার বলে কত কিই না দেখালি??
*****************************************************
লুটাস সহ কমিটির সকলকে সাকিবের নিকট ক্ষমা চাইতে হবে।
এটাই আমাদের দাবি। আপনারা কি বলেন???
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


