
ভিডিওতে ২১ জন মিশরীয়কে স্পষ্টভাবে চিহ্নিত করা গেছে। ঘটনা প্রকাশের পর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি এক জরুরী সভা ডেকে তাৎক্ষনিক এর প্রতিবাদ জানিয়েছেন এবং দেশটিতে ৭ দিনের শোক ঘোষণা করেছেন।
গত জানুয়ারী মাসের প্রথম দিকে লিবিয়ার 'সির্ত' অন্চল থেকে উক্ত ২১ জন মিশরীয়কে অপহরণ করা হয়।
আইএসআইএল এর অন্যান্য ভিডিও ফুটেজের মতো এই ভিডিওতেও হত্যার পুর্বে নিহতদের কমলা রঙের জামা পরানো হয়।
ভিডিওটির রক্তে লেখা শিরনামে বলা হয়েছে 'খ্রিস্টানদের জন্য উপহার'।
হত্যাকারীদের একজন ইংরেজীতে উক্ত হত্যাযজ্ঞের কারন হিসেবে "মিশরে কপটিক ক্রুসেডারদের দ্বারা মুসলিম নারীদের নির্যাতনের প্রতিশোধ হিসেবে এই হত্যাযজ্ঞ চালানো হয় বলে উল্লেখ করে।
উক্ত ঘটনা চারিদিকে জানাজানি হওয়ার পর মিশরীয় জনসাধারনের মাঝে চড়ম উত্তেজনা দেখা দেয় এবং সমস্ত জাতি এই হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



