somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানের ডায়েরী-২৬

২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের পর্বঃ জাপানের ডায়েরী-২৫



রান্না নিয়ে আজকের পোষ্ট। দেশে থাকতে রান্না ভুলেও করি নাই, প্রবাসে আসার আগে আম্মা বারবার বললেন, রান্না শিখে নিতে। আমি বলেছিলাম বিড়াল ঠেলায় পড়লে গাছে ওঠে, হয়েছেও তাই, এখন রান্না বেশ আয়ত্বে এসেছে। নিজের বানানো রেসিপি দিয়ে নিজে রান্না করে নিজেই অবাক। যদিও ওয়েবক্যামে দেখিয়ে আমার আম্মাকে বিশ্বাস করাতে হয়েছে, যে কিছুটা হলেও পেটে দেবার মত রান্না পারি।

যা হোক এবার আসল কথায় আসি। ল্যাবে আসার সময় ফুড ক্যারিয়ারে লাঞ্চ আর ডিনারের জন্য একসাথে আনি। তরকারি রান্না করি সবসময় ১ সপ্তাহের। দুই আইটেমের তরকারি। একটা লাঞ্চ আর একটা ডিনারের জন্য। আমার ফুড ক্যারিয়ারে ৩টা বক্স। বড়টায় দুবেলার ভাত, আর ছোট দুই বক্সে দুবেলার তরকারি। মাঝে মাঝে শুকনা তরকারি হলে ডাল আনি আর এক বক্সেই দু আইটেম নেই, মাঝে মাঝে সব একাকার হয়ে হাইব্রীড টেষ্ট হয়। এজন্য ছোট ড্রিংসের বোতলে ডাল আনি আর বাকি দুই বক্সে আলাদা আলদা তরকারি। এসেই ল্যাবের ফ্রীজে রাখি। ভালোই চলছিলো, আজ সকালে ডাল দেখি ঝোল শেষ হয়ে সব সলিড পার্ট পাতিলে, তাই সকালে পানি দিয়ে আর একটু জাল দিয়ে ল্যাবে আনলাম, যেহেতু গরম ডাল তাই লাঞ্চের আগ পর্যন্ত বাহিরে রেখেছিলাম, এরপর লাঞ্চ করে ফ্রীজে ডাল রেখে প্রোফেসরের রুমে গেলাম সাপ্তাহিক মিটিং এ। ল্যাবে ফিরে দেখি আমার এক ল্যাবমেট কাচুমাচু করছে আমাকে দেখে। কাছে এসে বলছে, আমি মনে হয় একটা মিসটেক করে ফেলেছি :|:| (ব্যাটা আকাম করেও এখনো শিওর নাX(X(X( )

বলে," তুমি ড্রিংসের বোতলে কারি জুস রাখছিলে:-*:-*, আমিতো ভাবছিলাম হলুদ রং হইছে, হয়ত নষ্ট তাই ফেলে দিছি, কিন্তু পরে দেখি কারির গন্ধ পাচ্ছি।আমি স্যরি" --কি আর বলবো, বেচারা স্যরি বলা দেখে আমিও ডিনারের শুকনা ভুনা দিয়ে ভাত খাওয়ার কষ্ট ভুলে গেলাম বিশেষ করে "কারির জুস"শব্দের জন্য:P:P:P

শেষে আমার রান্নার একটা ছবিঃ




চলবে..........!
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×