somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানের ডায়েরীঃ আমরা ও জাপানীজরা!

১৭ ই মে, ২০১০ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানে থাকাকালীন নিজের অভিজ্ঞতা শেয়ার করা নিয়ে আমার এই সিরিজ লেখা। মাঝে অনেকদিন লেখা হয়ে ওঠেনি। শারিরীক অসুস্থতার কারনে বাসায় রেষ্টে আছি, এই সুযোগের সদ্বব্যবহার করছি।


মানুষ অনুকরনপ্রিয়, সেটা অবশ্যই ভালো কিছু হওয়া উচিত। কিন্তু আমরা মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই খারাপটা অনুসরন করি। উদাহরন মনে হয়, আশেপাশের জ্বলজ্বল করছে। জাপানীজদের যে ব্যাপারগুলি দৃষ্টি কাড়ে, এর অন্যতম হল নিচু স্বরে কথা বলা। ১০জন জাপানীজ একসাথে থাকলেও কোন হইচই নাই, কথা বলছে অথচ কত নম্র আর নিচু স্বরে, কিন্তু ভাবুন আমাদের কথা। আমাদের দুইজন একসাথে হলেই, আর কিছু লাগে না, মোটামুটি মাইক বাজার মত অবস্থা।

আবার সৌন্দর্য্য সচেতনতা জাপানীজদের মাঝে ব্যাপক। বিশেষ করে প্রকৃতিকে নিয়ে। সবকিছু ঝকঝকে তকতকে। কেউ কোথাও ইচ্ছামত নোংরা ফেলছে না, নির্দিষ্ট জায়গায় ফেলছে। একটা ছোট বাচ্চাও চকলেট খেয়ে সে প্যাকেটটি নিজের পকেটে রাখে, পরে বাসায় বা রাস্তায় গোমির জায়গা পেলে সেখানে ফেলবে। আর আমাদের? আমরা বুড়ারাই বাপদাদার পৈত্রিক জায়গার মত যেখানে সেখানে ময়লা ফেলছি, পানের পিক ফেলছি, সেখানে ছোটদের দোষ দিয়ে কি হবে?? সাধারন মানুষের কথা বাদই দিলাম, ভাবুন নিজের কথা। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে কি সুন্দর রাজকীয় স্টাইলে পা দিয়ে গল্প করে, দেওয়ালের চেহারাই বদলে দিয়েছেন??? অথচ আমরা নিজ নিজ অবস্থান থেকে যদি একটু করে বদলানোর চেষ্টা করি, তাহলেই সন্মিলিত প্রয়াসে পরিবর্তন আসবে। আগে দরকার নিজেকে বদলানো, এরপরতো নিজের উদাহরন দেখিয়ে, অন্যকে বলা যাবে, আসুন বদলে যাই? সিগারেট নিজে খাওয়া বন্ধ না করে, কাউকে কি বলা যায়, প্লিজ সিগারেট খাবেন না, সিগারেট খেলে অনেক ক্ষতি হয়???

সকালে জাপানের রাস্তার বের হলে দেখা যাবে, অনেকেই হাতে একটা পলিথিনের ব্যাগ আর অন্যহাতে আংটা জাতীয় একটা লড়ি নিয়ে ঘুরছে। সকালের প্রাতঃভ্রমনের সাথে রাস্তায় থাকা টুকটাক ময়লা পলিথিনে ভরছে। নিজের বাড়ির চারপাশের রাস্তা এরা নিজেরাই পরিস্কার রাখে। শুধু তাই না, সন্মিলিতভাবে পার্কগুলিতে স্বেচ্ছা শ্রমে পরিস্কার করে।বিশ্বাস না হলে নিচের ছবিগুলি দেখুন, আজকের তোলা।




আমাদের কি এমন সম্ভব? বাস্তবায়ন দুরে থাক, আমরা চিন্তাও করতে পারবো না। কেউ ভাববে আমি এ্ত বড় ব্যবসায়ী/ডেলিগেট/কর্মকর্তা/সমাজপতি,, এসব করলে প্রেস্টিজ পাঙ্চার হয়ে যাবে। সেই ব্রিটিশরা দেশ ছেড়েছে '৪৭ এ, কিন্তু আমাদের মাঝে বপন করে গেছে মিথ্যা জৌলুশ ভাবনা....
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×