
একটা সময় ছেলেটা আর মেয়েটার খু্ব বেশিই ভালো সম্পর্ক ছিল।এতই ভালো ছিল যে,অনেকে একটু আগ বাড়িয়ে অনেক কিছুই ভাবতো!
কিন্তু শুধু তারাই জানতো,তাদের সম্পর্কের সূত্র কি,তাদের সম্পর্ক কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত।
এভাবেই কেটে গেল অনেকগুলো সময়!অনেকগুলো দিন,মাস,বছর!
ছেলেটার জানানোর মত এমন কোন বিষয় নেই,যা মেয়েটা জানতো না।কিন্তু মেয়েটার এমন অনেক বিষয়ই ছিল, যা ছেলেটা জানতো না।এ নিয়ে ছেলেটার মাঝে মাঝে ক্ষোভ জন্মালেও,পরক্ষনেই আবার ভাবতো মেয়েরা বোধহয় এমনই,অনেক কিছুই গোপন রাখে!
কিন্তু একটা সময়,সেই সুন্দর সম্পর্কটা আস্তে আস্তে ফিকে হতে শুরু করে।
কারনটা ঠিকই বুঝেছিল ছেলেটা,তৃতীয় একজনের আগমন ঘটেছে তাদের মাঝে।
সেই তৃতীয় জনকে সে স্বাগত জানাতেও প্রস্তুত ছিল।কারণ সে জানতো তাদের মধ্যকার সম্পর্ক কখনোই সামনে এগুবে না,আর তা সে চাইতোও না কখনো।মেয়েটাও তা ভালো করেই জানতো।
তারপরও ছেলেটা শুধু চেয়েছিল,মেয়েটা তাকে সব কিছু বলুক।যেমন করে সে তার সবকিছু খুলে বলতো।
কিন্তু মেয়েটা তা করেনি বরং অস্বীকার করেছে! সাথে মেয়েটার ক্রমাগত ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত অবহেলা,ব্যস্থতার অজুহাত আর ছেলেটার নিজেকে খাটো না করার মানসিকতা ও প্রচন্ড রাগের কারণে সেই সম্পর্কের মাঝে দূরত্বটা আজ বেড়েই চলেছে।
তৃতীয় জনের সাথে আজ চতুর্থ জনেরও আগমন ঘটেছে দুজনের মাঝে। দুজনেই আজ যার যার দিক থেকে হয়তো সুখী,তারপরও হয়তো দুজন দুজনকে ঠিকই মনে পড়ে।
কিন্তু কেউ কাউকে আর সময় দেওয়া হয়না।কথা বলা হয় না,ব্যস্ততার অজুহাতে।
এখনও তাদের সম্পর্কটা এক অন্যরকম সংজ্ঞায় সংজ্ঞায়িত।
তবে সেই আগের সংজ্ঞায় না,নতুন কোন সংজ্ঞায়!
যার নাম কেউ জানে না!
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



