somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউ।। থ্রি এএম - নিক পিরোগ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বই: থ্রি এএম
লেখক: নিক পিরোগ
অনুবাদ: সালমান হক
প্রকাশনী: বাতিঘর প্রকাশনী

থ্রি এএম গল্পটা হেনরি বিনস নামক একজনকে নিয়ে । যে কিনা অদ্ভুত এক মেডিকেল কন্ডিশনে ভুগছে । যে রোগে আক্রান্ত মানুষ সারাদিনে মাত্র ১ ঘণ্টা জেগে থাকতে পারে,এবং বাকি ২৩ ঘন্টা কাটিয়ে দেয় ঘুমিয়ে। সারা পৃথিবীতে এরকম রোগীর সংখ্যা মাত্র তিন জন।আর তার মাঝেই প্রথম এই রোগটি শনাক্ত হওয়ায় “হেনরি বিনস” নামেই নামকরন করা হয় এ রোগের।

“আমি হেনরি বিনস আর আমার হেনরি বিনস আছে!” এভাবেই নিজের পরিচয় তুলে ধরেছেন আমাদের গল্পের নায়ক!

জেগে থাকার এক ঘণ্টা সময়ের মাঝেই তার সবকিছু করতে হয়। গোসল, খাওয়া-দাওয়া, ব্যায়াম, শেয়ার ব্যবসার দেখাশোনা, পড়া, গেইমস অব থ্রোন দেখা... সব করতে হয়। জীবন নিয়ে তার আফসোস নেই, মানিয়ে নিয়েছিলও সব।

এমন ভাবেই তার জীবন চলে আসছিলো এতদিন ।কিন্তু হঠাৎ একটি ঘটনা তার নিস্তরঙ্গ জীবনে নিয়ে আসে ভিন্ন ধর্মী এক উত্তেজনা।তার বাসার ঠিক বিপরীত বাসা থেকে ভেসে আসে এক নারীর চিৎকার ।খুন হয় একটা মেয়ে।হেনরি বিনস জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখে একজন লোক সেই বাসা থেকে বের হয়ে আসছে । এবং সেই বের হওয়া মানুষটা আর কেউ নন, স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট !

এর একমাত্র সাক্ষী হেনরি বিনস। ততক্ষনে ৪ টা বেজে গেছে, আর সেও ঢলে পড়ে ঘুমের রাজ্যে!পরদিন রাত তিনটায় আবার তার ঘুম ভাঙ্গে, ইন্টারনেট এ খোজ নিয়ে দেখে কোন খবর বেরিয়েছে কিনা এ নিয়ে।কিন্তু না কোন কিছুই বের হয়নি।

জগিং করতে গিয়ে কৌতূহলবশত সে নিজেই ঢুকে পড়ে ঐ বাড়িতে,এবং মৃতদেহ আবিস্কার করে।সাথে পায় মেয়েটির মোবাইল ফোন আর পোষা বিড়াল। এদিকে তার ঘুমের সময় চলে এসেছে।হাতে যে সময় আছে এই সময়ে সে তার বাসায় ফিরতে পারবেনা!তাহলে,কি করবে হেনরি? পুলিশ এসে যদি লাশের সঙ্গে তাকেও উদ্ধার করে??

কেসটির সঙ্গে জড়িয়ে যায় সে। সত্যিই কি প্রেসিডেন্ট নিজেই মেয়েটিকে খুন করেছেন? নাকি অন্য কেউ? দিনে মাত্র ১ ঘণ্টা জেগে থাকা হেনরি বিনস কি পারবে সত্যিকারের খুনি কে, তা বের করতে?

যদি আগে পড়া না থাকে, প্রতিটি পৃষ্ঠায় টান টান উত্তেজনা ও টুইস্টে ভরপুর এ থ্রিলারটি পড়ে নিজেই জেনে নিন উত্তরগুলো!

আর সবশেষে অনুবাদক সালমান হক কে ধন্যবাদ দিতেই হয়,এমন সহজ,সরল,সাবলীল অনুবাদের জন্য।

বই পড়া শুভ হোক! :)
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×