somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউঃ নিক পিরোগের "থ্রি টোয়েন্টিওয়ান এএম, থ্রি থার্টিফোর এএম" (একত্রে)

১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বইঃ থ্রি টোয়েন্টিওয়ান এএম, থ্রি থার্টিফোর এএম (একত্রে)
লেখকঃ নিক পিরোগ
অনুবাদকঃ সালমান হক
প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী
মুদ্রিত মূল্যঃ ২৬০ টাকা মাত্র।

থ্রিঃ টোয়েন্টিওয়ান এএম

রেস্টুরেন্ট এর মেনুকার্ডে খাবারের ক্যাটাগরির মাঝে অ্যাপিটাইজার(Appetizer) নামে একটা ক্যাটাগরি আছে।এই Appetizer এর কাজ কি জানেন?ফুড এন্ড বেভারেজ এর ভাষায়-অ্যাপিটাইজার হল সে সমস্ত হালকা খাবার যা ক্ষুধার উদ্রেক করে Main Food গ্রহনে ব্যক্তিকে আগ্রহী করে তোলে।

বই রিভিউয়ে খাবারের প্রসঙ্গ আনলাম কেন?
কারন নিক পিরোগের লেখা হেনরি বিনস সিরিজের ৩য় এই বইটি আমার কাছে অ্যাপিটাইজারের মত মনে হয়েছে!

বইয়ের শুরুতেই প্রিয়তমা ইনগ্রিড আর প্রিয় বিড়াল ল্যাসিকে নিয়ে জীবনে প্রথমবারের মত সূর্য দেখতে আলেক্সান্দ্রিয়া থেকে ৩০০ মাইল দূরে,আলাস্কার ফেয়ারব্যাংকসে যায় আমাদের গল্পের নায়ক হেনরি বিনস।জীবনে সেখানে জীবনে প্রথমবারের মত সূর্য দেখে দিনে ২৩ ঘন্টা ঘুমানো হেনরি বিনস।অনুভব করে সুর্যরশ্মি!সেখানেই জানতে পারে তার প্রেমিকা ইনগ্রিড মা হতে চলেছে,আর সে বাবা!

কিন্তু,প্রতিদিন যে কিনা মাত্র ১ ঘন্টা জেগে থাকে সে কিভাবে বাচ্চার দেখাশুনা আর ভরনপোষন করবে?তাই এটা নিয়ে ইনগ্রিডের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগ করে প্রিয় বিড়াল ল্যাসিকে নিয়ে বেরিয়ে পড়ে হেনরি।

হঠাৎ একসময় ভূমিকম্পে কেপে উঠলো আলাস্কা।ভূমিকম্পের কবলে পড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞের সাথে সে নিজেও আক্রান্ত হয়ে নৌকায় ভাসতে ভাসতে ঘুমিয়ে থাকার ২৩ ঘন্টায় ১০০ মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করে সে।পৌছে যায় জনবসতি শূন্য কোন এক জায়গায়,শুরু হয় প্রতিকূল পরিবেশে টিকে থাকার সংগ্রাম।এই অংশটুকু পড়ার সময় মনে হচ্ছিল ডিসকভারিতে Man vs Wild দেখছি!পড়তে পড়তে একঘেয়েমি আর বিরক্তও লাগছিল।তবে পুরো বইয়ের চমকটা শেষের দিকে!

আর এটাই আপনাকে এ সিরিজের ৪র্থ বই 3 : 34 am পড়তে আপনার ক্ষুধা বাড়িয়ে দিবে বহুগুন!আর এজন্যই 3:21am অংশটুকুকে অ্যাপিটাইজারের সাথে তুলনা করেছিলাম!

থ্রি: থার্টিফোর এএম

সিরিজের চতুর্থ বই।ঘুম ভাঙার পর ল্যানসিংয়ের একটা হাসপাতালে নিজেকে আবিস্কার করে হেনরি বিনস।ঘুমিয়ে পড়ার আগে সর্বশেষ যে স্মৃতিটা তার মনে পড়ছে তা হল-একটা ফ্লাশড্রাইভের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ আর গোলাপি রংয়ের তরল ভর্তি সিরিন্জ!

ঘটনাচক্রে হেনরির পুলিশ অফিসার প্রেমিকা ইনগ্রিডের হাতে আসে ৩০ বছরের পুরনো এক হত্যা মামলা।সে হত্যা রহস্য উদঘাটনে জড়িয়ে পড়ে হেনরি ও তার বাবা।তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর অনেক তথ্য!

প্রতিটি পৃষ্ঠায় জুড়ে থাকা টুইস্ট আর টার্নের মাধ্যমে বেরিয়ে আসে অনেকগুলো উত্তর-

ফ্লাশড্রাইভে কি এমন আছে,যা প্রেসিডেন্ট সুলিভান তাকে দেওয়ার কথা?
যদি হেনরিই সিআইএ'র স্লিপ কন্ট্রোল প্রোগ্রামের প্রথম এক্সপেরিমেন্ট হয়,আর তার জন্য যদি দায়ী হয় তার নিজের মা! তাহলে তার মা কি পারবে হেনরিকে আবার স্বাভাবিক জীবন দান করতে?

সত্যি বলতে 3:34am-ই এখন পর্যন্ত আমার পড়া এই সিরিজের সেরা বই।মগজ খেলানো আর চমকে যাওয়ার মত উপাদানে ভরপুর এ গল্পটির শেষে আছে পরবর্তী বইয়ের ইঙ্গিত।

অর্থাৎ আপনি সিরিজটার সাথে জুড়ে থাকতে বাধ্য হবেন।অনুবাদক সালমান হকের সাবলীল অনুবাদে এ সিরিজের পরবর্তী বই "থ্রি: ফোরটি সিক্স" পাওয়ার আশা করছি খুব শীঘ্রি।

থ্রিলার প্রিয় পাঠকরা হেনরি বিনসের সাথে ঘুরে আসতে পারেন অ্যাডভেঞ্চারের অন্য এক জগতে।
হ্যাপি রিডিং!
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×