somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউঃ সুনীল গঙ্গোপাধ্যায়ের "ইতিহাসের স্বপ্নভঙ্গ"

২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হিটলারের আত্মহত্যার পর ঠিক সতেরো দিন পর জার্মানি বিনাশর্তে আত্মসমর্পন করে মিত্রশক্তি বাহিনীর কাছে।জার্মান জাতিই শ্রেষ্ঠ জাতি আর তারাই সারা পৃথিবীতে প্রভূত্ব করবে,এই স্বপ্নে তাদের মাতিয়ে তুলেছিল হিটলার।কিন্তু যুদ্ধের পর তারাই পরাধীন হয়ে গেল!মিত্রশক্তি দেশটাকে দু'ভাগ করে নিজেদের দখলে নিয়ে নিল।আমেরিকা-ব্রিটেন-ফ্রান্সের অধিকৃত অংশে প্রতিষ্ঠিত হল ধনতন্ত্র,অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের দখলীকৃত অংশে প্রতিষ্ঠা করা হল সমাজতন্ত্র। একই ভাষা,সংস্কৃতি আর এক জাতি দু'টুকরা হয়ে গেল।প্রাচীর দিয়ে ভাগ করা হলো দুটি অংশকে! যা ঐতিহাসিক "বার্লিন ওয়াল" নামে পরিচিত।

১৯৬১ সালে এই দেওয়াল তোলার পর সোভিয়েত দখলীকৃত অংশে চাপিয়ে দেওয়া হয়েছিল সমাজতন্ত্র।শোনানো হয়েছিল একটি সুখী রাষ্ট্রের গল্প! যেখানে কেউ অন্যের শ্রম নিয়ে মুনাফা করবে না,ব্যক্তি স্বার্থ মুছে যাবে,উৎপন্ন ফসল ও দ্রব্যের সমবন্টন হবে,সকলেই সমান শিক্ষা,আহার,বাসস্থান ও চিকিৎসা সুবিধা পাবে!এটাই তো বোধহয় ইতিহাসের স্বপ্ন ছিল!

সব দেওয়ালেরই কোথাও না কোথাও ছিদ্র থাকে,আর সেই ছিদ্র ক্রমশ বড় হয়।কংক্রিটের তৈরি বার্লিন প্রাচীরের ছিদ্রও বড় হতে লাগলো।মানুষ পালাতে লাগলো সমাজতন্ত্র থেকে,আর পালাতে গিয়ে লাশ হয়েও পড়ে থাকলো অনেকে!কিন্তু সমাজতন্ত্রে যে সুন্দর গল্প শোনানো হয়েছিল তাহলে কি তা রূপকথার গল্প ছিল?আর দেওয়াল বদ্ধ মানুষের যে উন্নয়নের কথা বলা হয়,তা কি শুধুই ফাকা বুলি?

অবশেষে ১৯৯১ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে ভাঙা হল বার্লিন প্রাচীর।মানুষের গড়া দেওয়াল মানুষই ভাঙলো।পতন হল সমাজতন্ত্রের।বিনা যুদ্ধে মিলিত হল দুই জার্মানি,বিংশ শতাব্দীর ইতিহাসে যা অবশ্যই এক বিরাট ঘটনা।আর সেই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হতে লেখক ছুটে গিয়েছিলেন বার্লিনে।এর পর সেখান থেকে ছুটেন হাঙ্গেরি,রোমানিয়া ও পোল্যান্ডে।পূর্ব ইউরোপের অন্যান্য অনেক দেশের মতই এসব দেশেও ঘটে গেছে পালাবদল।সমাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে গণতন্ত্রে ফিরে গেছে এসব দেশ।কিন্তু কেন?

গোষ্ঠিতন্ত্র,সামন্ততন্ত্র, ধনতন্ত্র পার হয়ে সাম্যবাদ,শোষনহীন সমাজের পথে এগিয়ে যাওয়ার কথাই তো ছিল মানবসভ্যতার।আর সমাজতন্ত্রের আদর্শ তো তাই ছিল। ইতিহাসের স্বপ্নও তো এমন ছিল,এ স্বপ্নভঙ্গ হল কেন?

এই কৌতূহল ও প্রশ্ন নিয়েই এসব দেশে ঘুরেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, মিশেছেন স্থানীয় মানুষদের সঙ্গে,জেনেছেন তাদের মতামত।

"ইতিহাসের স্বপ্নভঙ্গ" বইটি ভ্রমনকাহিনী হলেও এসব দেশের প্রত্যক্ষ দর্শন ও অভিজ্ঞতাই তুলে ধরেছেন আমাদের সামনে।বইটির দ্বিতীয় পর্বে তুলে ধরা হয়েছে আরেক সমাজতান্ত্রিক দেশ রাশিয়ার মস্কো সফরের অভিজ্ঞতা, দেখানো হয়েছে এর ভেতরের চিত্র।

এসব দেশের ভেতরের গল্প, সমাজতন্ত্রের রূপ আর এর পতনের কারন জানতে চাইলে পড়তে পারেন এই বইটি।

হ্যাপি রিডিং! :)
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১১
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×