আম্পায়ার কুমারা ধর্মসেনা বাবা হইছে। সুখবর দেয়ার জন্য হসপিটাল থেকে ফোন দিল শ্বাশুড়িরে।
ধর্মসেনা: সুখবর আম্মা। আপনে নানি হইসেন!
শ্বাশুড়ি: বাহ বাহ! তা আমার নাতি হইসে না নাতনি?
ধর্মসেনা: নাতনি হইসে আম্মা।
শ্বাশুড়ি: বাহ বাহ! কিন্তু তোমার কথার তো ভরসা নাই বাবা। আমি রিভিউ চাই।
ধর্মসেনা: এইটা কী কইলেন আম্মা। ঠিকাসে আম্মা, দিলাম রিভিউ। আপনার মেয়ের সাথে কথা বইলা দুই মিনিটের মধ্যে কনফার্ম করতেসি।
দুই মিনিট পর।
ধর্মসেনা: ইয়ে মানে আম্মা... ডিসিশন ওভারটার্নড। নাতনি না, আপনের নাতি হইসে... আর আপ্নে নানা হইসেন!!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

