somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠেলাগাড়ির পাইলট
সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

আমার জীবনের একটি ঘটনা

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটি ঢাকায় থাকে ।ছেলেটির বার্ষিক পরীক্ষা শেষ ।ফুফু বাড়ি বেড়াতে যাবে ।তার ফুফু বাড়িটি মানিকগন্জ জেলার প্রত্যেন্ত এক গ্রামে ।যেই গ্রামে আজও আসেনি বিদ্যুত্‍ ।ছেলেটি গেল ফুফু বাড়ি বেড়াতে ।সকাল বেলা মাঠে ছেলেটি অন্য ছেলেদের সাথে দৌড়াদৌড়ি করতে লাগলো ।ছেলেটির ফুফু বাড়ির ঠিক পশ্চিম পাশে একটি বাড়ি ছিলো ।সে বাড়ীতে থাকতো একজন জীনশীর্ন বৃদ্ধা মহিলা ।বৃদ্ধাটির স্বামী মারা গেছে অনেক বছর আগে ।একটি মাত্র ছেলে সন্তান বৃদ্ধাটির ।সেই ছেলের বাড়িতেই উনি থাকে ।ছেলে সহ ছেলের বউও ওনাকে পছন্দ করে না ।একবেলা ভাত দিলে তিনবেলা দেয় না ।প্রচন্ড শীতেও উনি পায় একটি মাত্র ছেড়া কাথা ।যাই হোক সেই বৃদ্ধা সেই ছেলেটিকে ডাক দিয়ে খেলার মাঠ থেকে নিজের ঘরে নিয়ে গেলো ।সামনে এনে দিলো দুইখানা পিঠা ।এবং পরম মমতায় ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলতে থাকল"খাও বাজান খাও ।আমারেতো বেশি খাইতে দেয়না ।দয়া কইরা এই পিঠা দুইডা আমার পোলার বউয়ে আমারে দিছে ।তয় আমি না খাইয়া তোমার লাইগা থুইয়া দিছি ।ঢাকার বাড়িতে থাকো ।পিঠাপুলি ঠিক মতো খাইতে পারো না ।" ।
ছেলেটি একটি পিঠা খেয়ে আরেকটি বৃদ্ধা মহিলার জন্য রেখে দিলো ।
কয়েকদিন পরঃ
আজ কুরবানীর ঈদ ।ঢাকার সেই ছেলেটি ফুফু বাড়িতে এখনও । ঈদের নামাজ পড়ে এসে সকলের কাছ থেকে সালামী নিচ্ছে ।এমন সময় সেই বৃদ্ধা মহিলা এসে ছেলেটির হাতে দুটো দুটাকার নোট দিয়ে বললো "বাজান কিছু কিন্না খাইও" ।
ছেলেটি বললো আমার আব্বু আমাকে কত টাকা দেয় আপনি মাত্র চার টাকা দিলেন ।
বৃদ্ধা মহিলা বললো "বাজান আমার পোলায়তো আমারে কোন টাকা পয়সা দেয়না ।এই টাকাটাই অনেক কষ্টে জোগাড় করছি তোমারে দিমু দেইখা "।
ছেলেটি একটা মিষ্টি হাসি দিয়ে বৃদ্ধাকে সালাম করলো ।

ছেলেটি পাঁচ বছর ধরে তার ফুফু বাড়ি যায়না ।কারন ব্যাষ্ততা ।ছেলেটা বড় ঢাকা কেন্দ্রিক হয়ে উঠেছে ।তাছাড়া আছে পড়ালেখা কোচিং ইত্যাদি ।তবে ছেলেটি প্রায়ই তার ফুফাতো ভাইদের মুখে শুনতো সেই বৃদ্ধাটি তাকে দেখতে চায় ।তবে ছেলেটি যায় না কারন তার ব্যাষ্ততা ।

** সমাপ্ত **
যাদের আরও জানতে ইচ্ছে হচ্ছে নিচে দেখুন ।








কিছু কথা:ছেলেটি হলাম আমি ।আর সেই বৃদ্ধাটি গত বুধবার রাতে মারা গেছে ।আজও জানিনা সেই বৃদ্ধা কেন আমাকে এত ভালোবাসতেন আদর করতেন?
হয়তবা আমার মাঝে উনি উনার আপনজনকে দেখতে পেতেন ।
এখনও চোখে ভাসছে প্রায় ৮বছর আগে ঘটা উপরের ঘটনা দুইটি ।আল্লাহ তাকে বেহেশত নসীব করুক।
আজকে আমার খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে খুব খুব ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×