somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠেলাগাড়ির পাইলট
সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

সিন্ডিকেট

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইজ রাইতে বাসায় আসার সময় এক কেজি চাইল আইনেন,কাইল থেইকা তো রোজা সেহরিতে নাইলে পানি খাইয়া রোজা থাকতে হইবো।
কথাগুলো একটু চিৎকার করেই বলল রহিমা।
কথাগুলো বলল রমিজউদ্দিনকে।
রমিজউদ্দিন একটি পাইকারী দোকানে কাজ করে থাকেন। দোকানে বিক্রি হয় তেল,চাল,চিনি,ময়দা,ঘি ইত্যাদি। রমিজউদ্দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন এই দোকানে। তার কাজ হলো কাস্টমারদের কি লাগবে তা দেয়া,ওজন দেয়া,বস্তা গাড়িতে উঠিয়ে দেয়া।
খুব অল্প কিছু টাকা পায় রমিজ এই কাজ করে। সংসারও বলতে গেলে ছোটই রমিজের। বউ এবং একটি মাত্র ছেলে আকবর। সংসার ছোট হলেও টানাটানি লেগেই থাকে সংসারে।
রোজা এসে গেছে এদিকে বাসায় অনেক বাজার লাগবে কিন্তু রমিজের হাত খালি। ধারদেনা করতে করতে এমন অবস্থা হয়েছে যে এখন কেও চাইলেও ধার দেয় না।
মাথা চুলকাতে চুলকাতে রমিজ দোকানে ঢুকলো। দোকানের মহাজন বলল,কীরে নবাবের ব্যাটা আইজ এতো দেরী কেন? যা ট্রাকে কইরা অনেক চিনি আর তেল আইছে। সবগুলা আমার বাড়ীর পাশে যে গোডাওন আছে অইখানে নিয়া যা।
রমিজ জিজ্ঞেস করলো অইখানে কেন? মালামাল তো বিক্রি হয় এইখানে।
এতো কথা কছ কেন? বিস্তারিত পরে কমুনে,আগে সব গোডাওনে রাইখা আয়।
আইচ্ছা যাইতাছি।
রমিজ ও আরও কিছু মজুর মিলে সব মালামাল গোডাওনে রেখে আসলো।
তারপর মালিক বলল, এইটারে কয় সিন্ডিকেট। কাইল থেকে রোজা শুরু এখন যত তেল, চিনি বাজারে আছে তা শেষ হইতে হইতে ২০ রোজা পার হইয়া যাইবো। তারপর বাজারে তেল,চিনির হাহাকার শুরু হইয়া যাইবো তখন আমি বেশী দামে এই গোডাওনে রাখা তেল,চিনি বাজারে ছারুম। খালি লাভ হইবো।
রমিজ বলল কিন্তু এইটা তো অন্যায়। তখন গরীব মানুষেরা কিনবো কেমনে?
ধুর বেটা অন্যায় কীসের। ব্যাবসা করতে আইছি টাকা কামান হইলো আসল কথা। যা কাম কর। সবাইর কথা চিন্তা করলে কি হইবো।

দুইদিন পর পুলিশ আসলো বাজারে সকলের গোডাওন চেক করতে লাগলো যে জমাকৃত মালামাল আছে কিনা। রমিজের মহাজনের দোকানেও কিছু পেলো না। কারন মালামাল তো রমিজের মহাজন তার বাড়ীর পাশের গোডাওনে রেখেছে।
হতাশ হয়ে যখন পুলিশরা চলে যাচ্ছিলো তখন রমিজ একটু দূরে গিয়ে তাদের সব খুলে বলল। পুলিশ সাথে সাথেই রমিজের মহাজনের বাড়ীর পাশের গোডাওনে খোজ করলো। তারপর তথ্যপ্রমান পেয়ে মালামাল জব্দ করলো,এবং রমিজের মহাজনকে গ্রেপ্তার করে নয়ে গেলো।
রমিজ খুশী হয়ে বাড়ী ফিরে গেলো,আর চিন্তা করলো আমি আজ কত মানুষের উপকার করলাম।

ছয়দিন পর,রাত একটা
রমিজ বাড়ী আছোছ রে?
কে?
গেট খোল
গেট খুলে রমিজ দেখলো তার মহাজন কিছু লোক নিয়ে দাড়িয়ে আছে তার বাসার সামনে।
আপনে না জেলে আছিলেন?
হ আছিলাম, আবার টাকার জোরে ছারাও পাইলাম। এইবার তোরে সত্য কথা কওনের পুরস্কার দিমু।
রমিজকে ধরে নিয়ে গেলো মহাজন।

দুইদিন রমিজকে আটকে রেখে মেরে হাত পা ভেঙ্গে দিয়ে বাড়ীর সামনে ফেলে রেখে গেলো মহাজনের লোকেরা।
রমিজের বউ তাকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিলো,টাকার অভাবে ডাক্তারও দেখাতে পারলো না।
রমিজের বউ কাদতে লাগলো।
আকবর জিজ্ঞেস করলো,আব্বা তোমারে হেরা মারলো কেন?
রমিজ,ভালো কাম করছিলাম যে বাবা।
আকবর, ভালা কাম করলে কি মাইর খাইতে অয়?
রমিজ,এই দুনিয়ায় মাইর খাইলেও আখিরাতে যে বাবা অনেক শান্তি পাবি। আর পাবি মাইনষের ভালোবাসা।
আকবর, কী কও আব্বা বুঝলাম না।
রমিজ, বুঝবিরে বাবা,তোর শরীলে আমার রক্ত আছে একদিন তুই ঠিকই বুঝবি।
এই বলে চোখ বন্ধ করে ঘুমিয়ে পরলো রমিজ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×