somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠেলাগাড়ির পাইলট
সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

বিশ্বকাপ ফুটবল ও জাতীয় পতাকা।

২৩ শে মে, ২০১৪ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বিশ্বকাপ ফুটবলের সময়ই বাংলাদেশের শহরে বন্দরে গ্রামে গঞ্জে প্রিয় দলের পতাকা লাগানো হয়। একটা সময় বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল এলেই

লাগানো হত আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা। যেনো বিশ্বকাপ ফুটবল এই দুই দেশই খেলে। এখনও প্রেক্ষাপট প্রায় একই রয়েছে।
তবে ইতালি,ফ্রান্স,জার্মান এর ভক্ত রয়েছে অনেক। কিংবা হালের স্পেন-পর্তুগাল।
বিশ্বকাপ ফুটবলে বাসার ছাদে ছাদে প্রিয় দলের পতাকা লাগানো একটা ঐতিহ্য হয়ে গেছে। এক এলাকার থেকে আরেক এলাকার পতাকা বড় কিংবা

প্রতিপক্ষ ভক্তদের প্রিয় দলের পতাকার থেকে নিজের প্রিয় দলের পতাকা বড় হতেই হবে।
পতাকার বাহার দেখতে চাইলে যাওয়া উচিত ঢাকার গাবতলী ছাড়িয়ে আমিন-বাজারে। সেখানে যে যত পতাকা রয়েছে তা বোধহয় সারা বিশ্বেই নেই।

বিশ্বকাপ ফুটবল আসলেই বাংলাদেশের একদল মানুষ জেগে উঠে। তাদের জেগে উঠার বিষয় বাংলাদেশের পতাকা। তাদের দাবি প্রিয় দলের পতাকা লাগালে

তার উপর বাংলাদেশের পতাকা লাগাতে হবে। অন্য দেশের পতাকার উপর আমাদের দেশের পতাকা লাগালে সম্ভবত আমরা তাদের চেয়ে উচু স্থানে আছি

এইটা তাদের ধারনা।
ব্যাপারটা বেশী দেখা যায় অনলাইন জগতে। ধরা যাক একজন ভক্ত তার প্রিয় দলের পতাকা লাগালো বাসার ছাদে। তার ছবি তুলে অনলাইনে প্রকাশ

করলো। সেইখানে জুটে যাবে একদল মানুষ। তারা নানান ভাবে বুঝাতে চেস্টা করে অন্য দেশের পতাকার উপর নিজের দেশের পতাকা লাগাতে হবে।
আচ্ছা আমরা এতো বোকা কেনো?
এই বোকামির কারনেই কি আজও আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে পড়ে আছি।
অন্য দেশের পতাকার উপর নিজের দেশের পতাকা না লাগালে নাকি দেশপ্রেম দেখানো যাবে না।
কি হাস্যকর কথাবার্তা ।

আচ্ছা আপনি কি জানেন বাংলাদেশের পতাকা টানানোর নিয়মাবলী?
হ্যা আপনাকেই বলছি ।
আপনি তো অনলাইনে দেশপ্রেম নিয়ে কথা বলতে বলতে কী-বোর্ডে ঝড় তুলেন।
আপনি বলেন অন্য দেশের পতাকার আগে নিজের দেশের পতাকা লাগাতে হয়।

বাংলাদেশের পতাকা লাগাতে চাইলে পতাকা কিনতে হয়। বাংলাদেশে পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মাপ হতে হয় ১০:৬ । মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ

দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ । অথচ বাংলাদেশের কয়টা হকার এই নিয়ম জানে?
বাংলাদেশের যেসকল পতাকা বাসাবাড়ীর ছাদে উড়ে তার বেশীরভাগই বানানোর পদ্ধতি সঠিক নয়।

অন্য দেশের পতাকা লাগালে একবারই লাগানো হয়। প্রায় এক মাস এভাবেই থাকে। কিংবা বিশ্বকাপ শেষ হলেও তা নামানো হয় না।
সেই পতাকার উপর বাংলাদেশের পতাকা লাগালেও একই ভাবে থাকবে।
অথচ বাংলাদেশের পতাকা উড়ানোর নিয়ম হচ্ছে দিনের শেষে মানে সন্ধ্যার সময় পতাকা নামাতে হবে।
কয়টা মানুষ এই নিয়ম জানে?
আপনাদের কথানুযায়ী এভাবে বাংলাদেশের পতাকা উড়ালে বাংলাদেশের পতাকার অসম্মান হবে।

বিশ্বকাপ ফুটবল হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ।
যে শো গ্রেটেস্ট সেই শোয়ের ভক্তদেরও গ্রেট হতে হবে।
পতাকা দিয়ে দেশপ্রেম না দেখিয়ে পারলে মাঠে নেমে দেশের মানুষের জন্য কিছু করুন তখন পূর্ণ সাপোর্ট দিবো।

বাংলাদেশের পতাকা টানানোর নিয়ামবলি দেখতে এই লিংকে ক্লিক করুননিয়ম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×