আমি একজন ভালো বাবা হবো।
আমি আমার ছেলেকে গভীর রাতে ঘুম থেকে উঠিয়ে বলবো,""পাঞ্জাবীটা গায়ে দে ব্যাটা। চল রাস্তা দিয়ে হেটে আসি। আর টং দোকান খোলা পেলে চা খাবো।""
ছেলের দশম জন্মদিনে একটি গিটার হাতে ধরিয়ে দিবো। বলবো,"এই নে এইটা টুং টাং কর। তার খুলে আবার দাত খোচাবি না"।
ছেলে একটু বড় হলে আন্ডারওয়ার কিনে দেবো। বলবো,"এইটা আবার প্যান্টের উপর পড়ে সুপারম্যান সাজতে যাবি না"।
আমি আমার ছেলের সব থেকে ভালো বন্ধু হবো।
ছেলেটার যদি কাওকে ভালো লাগে। আমি নিজে তার চিঠি লিখে দিবো।
বলবো,"ই-মেইল ফেসবুকের যুগ হলেও চিঠির উপর কিছু নেই। আমি কখনো চিঠি পাইনি,কেউ আমাকে দেয়ও নি। তুই চিঠি দে"।
একসাথে মুভি দেখবো।
বৃষ্টির দিনে সন্তানকে নিয়ে ছাদে চলে যাবো।
আমি একজন ভালো বাবা হবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




