somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় আমাদের পথভ্রষ্ট রাজনীতি !!!

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবরোধ-হরতালে বিএনপি-জামায়াতের ভাঙচুর-অগ্নিসংযোগ নিন্দনীয়। তার চেয়েও বেশি নিন্দনীয় প্রকাশ্য দিবালোকে কোনও নিরীহ পথচারীকে কুপিয়ে-কুপিয়ে হত্যা করা। পুরনো ঢাকাবাসী স্বচক্ষে এবং বাংলাদেশের ষোলো কোটি মানুষ টিভির পর্দায় এরকম একটি পৈশাচিক দৃশ্য অবলোকন করেছে। বিভিন্ন জাতীয় দৈনিকেও বিশদে এসেছে খবরটি। ১৮ দলীয় জোটের ডাকা রাজপথ অবরোধ প্রতিরোধের নামে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী হত্যা করেছে বিশ্বজিত্ দাস নামের এক দর্জি দোকানিকে। ঘটনাকালে বিশ্বজিত্ ছিলেন পথচারী। অবরোধের কারণে দোকান বন্ধ থাকা সত্ত্বেও এক খদ্দেরকে তার পোশাক বুঝিয়ে দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। পথে অবরোধবিরোধী ছাত্রলীগের নেতা-কর্মীদের আক্রমণের শিকার হন। কেন? ছাত্রদলকর্মী সন্দেহে। তারপর? নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। কীভাবে? চাপাতি দিয়ে কুপিয়ে-কুপিয়ে। আশপাশে পুলিশ ছিল না? ছিল, কিন্তু নীরব দর্শকের ভূমিকায়। ছাত্রলীগের কোনও বিবেকমান নেতা বা কর্মী বাধা দেয়নি? না, অকুস্থলে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীদের সবাই ছিল বিবেকহীন-মনুষ্যত্বহীন; চাপাতির আঘাতে রক্তাক্ত বিশ্বজিতের মৃত্যু নিশ্চিত করতে বরং সহযোগিতাই করেছে তারা লাঠিপেটা, রডপেটার মাধ্যমে।

বিশ্বজিত্ যদি যুদ্ধাপরাধীদের বিচার-বানচালকারীদেরও একজন হন, তাকে এইভাবে হত্যা করার অধিকার ছাত্রলীগের আছে কি? বিশ্বজিতের জায়গায় একাত্তরের একজন যুদ্ধাপরাধী হলেও তো একজন মানুষকে বিনাবিচারে প্রকাশ্য দিবালোকে এইভাবে হত্যার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি। তাহলে, কী তফাত্ থাকল একাত্তরের নরপিশাচ আলবদর-আলশামসের সঙ্গে আজকের ছাত্রলীগের? কী বলে মানবতা? কী বলে মানবাধিকার?

পৈশাচিকতায় একাত্তরের যুদ্ধাপরাধীদের কাছে হিটলারের বাহিনীও হার মানে। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, জ্বালাও-পোড়াও— কী-ই না করেছে ওরা। তারপরও, পাক হানাদারবাহিনীর আত্মসমর্পণের পর, অকুতোভয় মুক্তিযোদ্ধা বাঘা কাদের সিদ্দিকী যখন প্রকাশ্য বিচারে রাজাকার-আলবদরের মৃত্যুদণ্ড কার্যকর করেন, তখনও বিষয়টিকে সমর্থন করেনি বিশ্বমানবতা। কেন? রণাঙ্গণে যা চলে, স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে তা চলে না। চলে না বলেই যুদ্ধাপরাধীদের বিচারে ৪১ বছর অপেক্ষা করতে হয় জাতিকে। সেই বিচার যখন রায়ের দোরগোড়ায়, তখন একাত্তরের যুদ্ধাপরাধীরা তা বানচাল করার চেষ্টা তো করবেই। নিজেদের অতীত-দুষ্কর্মের বিচার ঠেকাতে ছাত্রশিবিরের তরুণদেরও ঠেলে দেবে নাশকতায়, যে-তরুণদের জন্মই হয়নি একাত্তরে। এতে অবাক হওয়ার কিছু নেই। ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত-শিবিরের সঙ্গে গাঁটছড়া বেঁধে বিএনপিও সমর্থন দেবে রাজপথের ভাঙচুর-অগ্নিসংযোগে এবং দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবরোধ ডেকেই বলবেন, ‘৯ তারিখে কেউ গাড়ি বের করবেন না।’ মামার বাড়ির আবদার। যেন মির্জা ফখরুল ‘জাতির মামা’ আর তার দল বিএনপি ‘জনতার মামার বাড়ি’। তাই বলে বিচার-বানচালকারীদের ঠেকাতে একাত্তরের বর্বরতার সঙ্গে পাল্লা দিয়ে সমান বর্বর হতে হবে ছাত্রলীগকে? তাহলে, কী তফাত্ থাকল রগ-কাটা ছাত্রশিবিরের সঙ্গে কুপিয়ে-মানুষ-মারা ছাত্রলীগের? কী শিক্ষা নিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাঙালির মহত্তম নেতা শেখ মুজিবুর রহমানের কাছ থেকে? আওয়ামীলীগের নেতা-নেত্রীরাই বা কতটুকু মনে রেখেছেন সেই মহান মানুষটিকে? পশ্চিম পাকিস্তানিদের লেলিয়ে দেওয়া পুলিশ ও আধাসামরিক বাহিনীর গুলিতে পূর্ব বাংলার মানুষের বুক যখন ঝাঁঝরা হতে শুরু করেছে, তখন, ৭ মার্চের ভাষণে, শেখ মুজিব ঘাতকদের ‘ভাই’ সম্বোধন করে বলেছিলেন— ‘তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না।’

শত্রুকেও ‘ভাই’ সম্বোধনের বিনয়টুকু শেখ মুজিবের ছিল বলেই তার ডাকে সাড়ে সাত কোটি পরাধীন বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মাত্র ৯ মাসে মাতৃভূমিকে শত্রুমুক্ত ও স্বাধীন করেছিল। সেই বাংলাদেশ এখন ষোলো কোটি স্বাধীন মানুষের দেশ এবং যুদ্ধাপরাধের বিচারে গোটা জাতি অপেক্ষমাণ। অভাব একটাই— জাতি আজ দ্বিখণ্ডিত ও নেতৃত্বহীন। আর সে কারণেই সভ্য পৃথিবীকে দেখতে হচ্ছে বাংলাদেশ নামের একটি রাষ্ট্রে হরতাল-অবরোধের নামে নৈরাজ্য-নাশকতা চালাচ্ছে বিএনপি-জামায়াত নামের দুটি রাজনৈতিক দল এবং অন্য একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ হাতে চাপাতি নিয়ে অবরোধ ঠেকানোর নামে নিরীহ পথচারীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে-কুপিয়ে হত্যা করছে। হায় আমাদের পথভ্রষ্ট রাজনীতি!

পাদটীকা: জামায়াত-শিবির-বিএনপি-ছাত্রদল-আওয়ামীলীগ-ছাত্রলীগ নয়, পথচারী ওই বিশ্বজিত্ই বাংলাদেশ। বিশ্বজিত্রা না বাঁচলে বাংলাদেশ বাঁচে না।


সুত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×