somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকিৎসায় পরিচয় নির্ধারণ হলো এক শিশুর

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মের প্রথম শুভক্ষণে মানুষ জানতে চায়, নবজাতকটি ছেলে, না মেয়ে। সিলেটের রাবেয়া বেগমের সন্তানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। সবাই জেনেছিল, রাবেয়ার চতুর্থ সন্তানটি মেয়ে। নাম রাখা হয় ইতি।
গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাবেয়া প্রথম আলোকে বলেন, ‘চার মাস তো এ নিয়ে কোনো চিন্তা ছিল না। কিন্তু একদিন এক মুরব্বি বলেন, শিশুটি মেয়ে না। মাথায় আকাশ ভেঙে পড়ে। শেষে আট মাস বয়সে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
শিশুটির বয়স এখন দুই বছর চার মাস। হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে এ সময়ে তার দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা চলে। গত সপ্তাহে শিশু সার্জারি বিভাগে তার অস্ত্রোপচার করা হয়। শিশুটির পরিচয় নিয়ে এখন আর দ্বন্দ্ব নেই। সে এখন ছেলে। তার নাম রাখা হয়েছে রাব্বি।
হাসপাতালের চিকিৎসক দলের প্রধান ও শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফ উল হক প্রথম আলোকে বলেন, ‘ছেলে বা মেয়ের দ্বন্দ্ব বৈজ্ঞানিকভাবে সমাধান করা সম্ভব। এ ক্ষেত্রে আমরা তা-ই করেছি।’ তিনি বলেন, যত কম বয়সে এ চিকিৎসা করা হবে, ততই ভালো।
আশরাফ উল হক বলেন, শরীরে ছেলে বা মেয়ের গুণ সুস্পষ্ট না হলে সমাজ তাকে ভিন্নভাবে দেখে। এরা ট্রান্সজেন্ডার। সমাজে এরা হিজড়া পরিচয় পায়। হিজড়া শিশুর জন্ম হলে পরিবারে দুঃখ নেমে আসে। অনেকে শিশুটিকে ত্যাগ করে।
রাবেয়ার এই শিশুটির লিঙ্গ-পরিচয় জানার জন্য চিকিৎসকেরা তার পেটের ভেতর, প্রস্রাবের নালিসহ অন্যান্য প্রত্যঙ্গ পরীক্ষা করেন। তাঁরা নিশ্চিত হন, শিশুর শরীরে নারীর নির্দিষ্ট কোনো প্রত্যঙ্গ নেই। আশরাফ উল হক বলেন, ‘শিশুটি পুরুষ, তবে তার পুরুষ প্রত্যঙ্গগুলো ঠিকমতো বিকশিত হয়নি, দু-একটি প্রত্যঙ্গ যথাস্থানে ছিলও না।’
তারপর মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ড শিশুটির ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত দেয়। ডিএনএতে নারী ও পুরুষের বৈশিষ্ট্য সুস্পষ্ট থাকে (নারীর ক্ষেত্রে এক্সএক্স, পুরুষের ক্ষেত্রে এক্সওয়াই)। ডিএনএ পরীক্ষায় দেখা যায়, শিশুটি পুরুষ।
নারীবাদীরা যেন অভিযোগ করতে না পারেন যে, নারী শিশুকে পুরুষ বানানো হয়েছে, সে জন্য ডিএনএ পরীক্ষা জরুরি ছিল বলে চিকিৎসকেরা জানান।
এরপর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। শিশুটিকে পুরুষ হরমোন দেওয়া হয়। তাতে ভালো ফল পেয়ে তার অণ্ডকোষটি অস্ত্রোপচার করে যথাস্থানে আনা হয়। নালি যথাস্থানে বসিয়ে প্রস্রাবের ব্যবস্থা করা হয়। আর নারীর প্রত্যঙ্গের মতো দৃশ্যমান প্রত্যঙ্গ ফেলে দেওয়া হয়। আশরাফ উল হক বলেন, ‘এখন সে পুরুষ।’
এই অস্ত্রোপচারের গুরুত্ব কী? দেশে আগেও ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হয়েছে কি না? এসব প্রশ্নের উত্তরে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, শিশুটির বয়স ২৮ মাস। এর মধ্যে ২০ মাস সে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে। বাবা-মায়ের সঙ্গে বাড়ি গেছে, আবার এসেছে। শুধু একটি শিশুর পরিচয় নিশ্চিত করার জন্য চিকিৎসকেরা এ কাজ করেননি। এ ধরনের শিশুদের লিঙ্গ-পরিচয় ঠিক করে দেওয়ার ব্যবস্থাপনা ও দক্ষতা গড়ে তোলাও এর অন্যতম উদ্দেশ্য ছিল। অস্ত্রোপচারে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকও অংশ নেন। এর ফলে এ দেশের চিকিৎসকদের অভিজ্ঞতা বেড়েছে।
শিশুর মা রাবেয়া বেগম বলেন, ‘যখন প্রথম জানতে পারি, আমার মেয়েটি মেয়ে না, তখন খুব কষ্ট পেয়েছিলাম। বাচ্চাটা বড় হয়ে দুঃখে পড়বে।’ সেই মনঃকষ্ট এখন আর রাবেয়ার নেই।
পরিচয়ের দ্বন্দ্ব নিয়ে আরও তিনটি শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এ ধরনের শিশুর পুরো চিকিৎসা-পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে ঢাকা মেডিকেল কলেজে আজ রোববার একটি বৈজ্ঞানিক সেমিনার হওয়ার কথা রয়েছে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×