শাবিপ্রবি আবারও সংকটে। তবে কি আরেকবার সাস্ট সেশন জটের সম্মুখে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মিলিত প্রচেষ্টায় তিল তিল করে যে জট-টি কমিয়ে আনার প্রয়াস চলছিলো, কি যেন এক অশুভ ছায়া'র কালো থাবার বিষাক্ত নখরে ছিন্ন-ভিন্ন হতে চলেছে সব কিছু আজই। চারদিক খাক করে দেওয়া সেই সর্পিল জীবের এই অনাসৃষ্টি হাজারো শিক্ষার্থী'র ললাটে কি বিড়ম্বনা নামিয়ে আনতে যাচ্ছে, তা কি বুঝতে পারছে কেউ? কেউ কি একবারও জিজ্ঞাসা করেছে- কেন গালিবাজরা সাস্ট-এর সাধারণ শিক্ষার্থীদের আবেগ নিয়ে এমন ছিনিমিনি খেলার প্রয়াস পেলো? তাদের সামনে রেখে পর্দার আড়ালের কলকাঠি নাড়নেওয়ালাদেরইবা কি উদ্দেশ্য?
তারা কি জানে না, একসাথে এতোজন সম্মানিত শিক্ষককে গালি দিলে, শিক্ষক সমিতি ক্লাস নেওয়া বন্ধ করে আন্দোলনে যেতে পারে? এইটা তারা ভালো ভাবেই জানে আমাদের সাস্টের অতীত ইতিহাস থেকে। তবু কেন তারা এরকম করলো? ভাস্কর্য বানানো তো কেউ প্রতিহত করতে আসেনি। শিক্ষকরা তো শুধু প্রতিবাদ করেছেন স্মারকলিপি দিয়ে! আর তো কিছু হয়নি!
আসলে অনেক পুরোনো একটি 'রাজনৈতিক গেইম' সাস্টে এপ্লাই করে যাচ্ছে তারা। ভাস্কর্য তৈরী একটি উপলক্ষ মাত্র! এটাকে কেন্দ্র করে শুধু সাস্ট নয়, বরং পুরো সিলেটকে অস্থিতিশীল করে দেওয়াটাই আসল উদ্দেশ্য তাদের। লাভ? এখানেই কিন্তু আসল রহস্য।
সামনে রয়েছে নির্বাচন। সাধারণ শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রতি যে সফট কর্ণার আছে, সেইটিকে প্রভাবিত করে নির্বাচনের ঠিক আগে আগেই ভার্সিটিতে ভাস্কর্য বানানোর প্রজেক্ট-টি সামনে আনা হয়েছে। আর, একজন সর্বজন মান্য শিক্ষকদেরকে অসম্মানিত করে শিক্ষকদেরও এমন ভাবে ক্ষেপিয়ে তোলার ব্যবস্থা হয়েছে যাতে করে উনারা ধর্মঘটে যান।
শিক্ষকদের এই রকম পরিস্থিতিতে ঠেলে দিয়ে হাজার হাজার শিক্ষার্থীর জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার এই নোংরা রাজনৈতিক খেলা শুধু নিন্দনিয়ই নয়, বড় ধরণের একটি অপরাধও বটে। এই মানুষগুলো কি একবারও চিন্তা করলো না সাধারণ শিক্ষার্থীদের জীবনের কথা? তারা কি একটি বারও ভেবে দেখলো না যে, আরেকবার সেশনজট লাগলে অনেক গরীব মেধাবী শিক্ষার্থী বিপদে পড়ে যাবে?
আর সেজন্যেই, যেসব চিহ্নিত গালিবাজ, সন্ত্রাসী এ কাজগুলো করছে, তাদেরকে বয়কট করা আমাদের নৈতিক দায়িত্ব। আশা করি শাবি'র সাধারণ শিক্ষার্থীরা এদের রাজনৈতিক ষড়যন্ত্র হতে নিজেদের দূরে রাখতে সক্ষম হবে। স্বাধীনতাকে নিয়ে কোনরুপ নোংরা রাজনীতি আর হতে দেওয়া যাবে না আমাদের ক্যাম্পাসে। গালিবাজদের প্রশ্রয় দিয়ে কোন ভাবেই আমাদের জাতির ভবিষ্যত কর্ণধার তথা ছাত্র-ছাত্রীদের নষ্ট হতে দেওয়া যাবে না আর।
এই গালিবাজদের বিরুদ্ধে এখনই জনমত গড়ে তুলতে হবে। আশা করি, শিক্ষক-শিক্ষার্থী নির্বিশেষে সবাই এদেরকে সামাজিক ভাবে বয়কট করতে এগিয়ে আসবেন।
এ সম্পর্কে বিস্তারিত: Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




