১
শিক্ষক: রবীন্দ্রনাথ কি কখনও ক্রিকেট খেলে ছিলেন?
মন্টু: বোধায় খেলে ছিলেন, কারণ তার একটা গানে আছে- ‘বল দাও মোরে বল দাও।’
২
শিক্ষক: মন্টু, তুমি এক থেকে কত পর্যন্ত গুনতে পারো?
মন্টু: স্যার, দশ পর্যন্ত পারি।
শিক্ষক: মাত্র দশ পর্যন্ত! তুমি তাহলে বড় হয়ে কী হবে? কিছুই তো হতে পারবে না।
মন্টু: কেন, স্যার, বক্সিংয়ের রেফারি তো হওয়া যাবে।
৩
ভোলা একবার এক পায়ে সাদা আর এক পায়ে কালো রঙের মোজা পরে স্কুলে গেল। দেখে শিক্ষক রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘ভোলা, তুই দুই রঙের মোজা পরে স্কুলে এসেছিস কেন?’
ভোলা: স্যার, আমি দু-তিন দিন ধরে বাসায় এই নতুন মোজা জোড়া দেখছি, তাই পরে এলাম।
স্যার: দেখলেই কি দুই রঙের মোজা পরতে হবে?
ভোলা: স্যার, আমার কী দোষ! আমার বাবাও তো ঠিক আমার মতোই দুই রঙের মোজা পরে অফিসে যান।
৪
শিক্ষক: বলো তো, দ্বীপ কাকে বলে?
ছাত্র: স্যার, এক দিক বাদে সব দিকে পানিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে।
শিক্ষক: কেন, এক দিক বাদ কেন?
ছাত্র: ওপরের দিকে কি কখনো পানি থাকে, স্যার?
৫
এক ছাত্রের রিপোর্টে শিক্ষক লিখলেন, ছেলেটি পড়ায় ভালো, খেলাতেও। একমাত্র দোষ বড্ড মেয়ে ঘেঁষা। আমি সংশোধনের চেষ্টা করছি।
ছেলেটির বাবা বাড়ি ছিলেন না।
মা রিপোর্টের নিচে লিখলেন, আপনাকে ধন্যবাদ। সংশোধনের উপায় বের করতে পারলে আমাকে জানাবেন। পদ্ধতিটি ছেলের বাবার ওপরও প্রয়োগ করতে হবে।
[সংগৃহীত]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

