৫ এপ্রিল ১৯৭১ সাল
মাগো,
তুমি যখন এ পত্র পাবে, আমি তখন তোমার থেকে অনেক দূরে থাকব। মা, জানি তুমি আমাকে যেতে দিবে না, তাই তোমাকে না বলেই চলে যাচ্ছি।
তবে যে দিন মা বোনের প্রতিশোধ এবং এই মাতৃভূমি সোনার বাংলাকে শত্রু মুক্ত করতে পারব, সেদিন তোমার ছেলে তোমার কোলে ফিরে আসবে।
দোয়া করবে মা, আমার আশা যেন পূর্ন হয়।।
ইতি তোমারই
হতভাগা ছেলে।
চিঠি লেখকঃ
মুক্তিযোদ্ধা এ বি এম মাহবুবুর রহমান। তিনি চিঠি লিখেছিলেন ৮ নম্বর সেক্টর হেডকোয়ার্টার, ট্রেনিং সেসন, বসিরহাট সাব ডিভিশন, ২৪ পরগনা, ভারত থেকে।
চিঠি প্রাপকঃ
মা, রাহেলা বেগম রাঙা, আখালিপাড়া, নদীয়ার চাঁদঘাট, বোয়ালমারী, ফরিদপুর।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৯ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


