somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাল-কালো প্রজাপতি

০২ রা জুলাই, ২০১৪ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেতনে অবচেতনে মনে পড়ে সেই প্রজাপতির কথা। কোথায় হারিয়ে গেল সেই প্রজাপতিটা?
কোন এক মধ্য জুলাইয়ের মধ্য দুপুরের ক্লান্ত ছায়ায় দেখেছিলাম সেই প্রজাপতিটাকে। লাল-কালো ডোরাকাটা ডানাজোড়ার ছন্দমধুর চঞ্চলতায় আমার ছন্দপতন ঘটলো সেদিন। গহীন অরণ্যে লুকিয়ে থাকা পদ্মফুলের সৌন্দর্য কখনও দেখিনি, কিন্তু সেদিন আমি যা দেখেছি তা আমার জানাশোনা ক্ষুদ্র পৃথিবীর দিগন্ত ছাপিয়ে আমাকে নিয়ে গিয়েছিল সুবাসিত হাজারো রঙ্গিন ফুলের কোন এক আদিম রাজ্যে। সুমধুর আদিম সুররাশির মাদকতায় ভরা সেই রাজ্য। আমি নির্বাক, নিষ্পলক চোখে দেখেছি প্রজাপতির চঞ্চল ডানার রূপ। দৃষ্টির গোচরে লুকিয়ে থাকা সেই সৌন্দর্যে পাগল হয়েছি সেদিন। পাগল আমি আজও আছি।
অনেকটা নেশায় পড়ে, ভালবেসে আরও অজানা সৌন্দর্য আবিষ্কারের আশায় ছুটলাম সেই প্রজাপতির পিছে। চঞ্চল প্রজাপতি। আবিষ্কার করা কি এতই সহজ? উড়ন্ত প্রজাপতির দুরন্তপনায় হার মানতে হয়েছে বারবার। তবুও রেখেছি তাকে চোখে চোখে, গোপনে।
সব লাল ফুলগুলো পছন্দ ওর। গোলাপ, জবা, কৃষ্ণচূড়া। সাদা ফুলের দিকে একবার চেয়েও দেখেনা সে। বুঝতে পারিনি কেন তার সাদা ফুলে এতো অরুচি। সাদার মাঝে যে সাতটি রঙ লুকিয়ে আছে সেটা কি সে জানে না? আবিষ্কারের নেশায় ছুটে চললাম আমি।
সময়ও বুঝি প্রজাপতিটার প্রেমে পড়ে দ্রুত ছুটতে লাগলো সেদিন। সন্ধ্যা নেমে এলো আমার অবেলাতেই। লাল-কালো ডানাজোড়া মিলিয়ে যেতে লাগলো নিস্তব্ধ নিকষ আঁধারে। অন্ধকারে অস্থিরতায় এলোমেলো হয়ে গেল সবকিছু। তাকে জানতে শুরু করার আগেই সে হারিয়ে গেল। অভিমান হল সৃষ্টিকর্তার ওপর। কেন যে প্রজাপতিটার সাথে আমাকে সকালে দেখা করিয়ে দিলেন না। এক মুহূর্তে মোহিত করে দীর্ঘদিনের সময়ের জন্য সেই মোহের আবেশ জিইয়ে রাখলেন কেন তিনি? জানি না কিছুই। অন্ধকারে, অনুভবে করে চললাম লাল-কালো ডানার রহস্য রূপের অনুসন্ধান।
অন্বেষণ করতে করতে ক্লান্ত আমি কূলকিনারা পাইনি কোন কিছুরই। দীর্ঘ বিনিদ্র রাত্রির পর যখন ভোরের আলো ফুটল, তখন নিজেকে আবিষ্কার করলাম নিজের চেনা জগৎ থেকে বিচ্ছিন্ন কোন এক নিঃশব্দ সাদাকালো জগতে। পথ হারিয়ে ফেলেছি আমি। প্রজাপতি, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? তুমি কি শুনতে পাওনা আমার হৃদয়ের ধ্বনি প্রতিধ্বনি? কোথায় তুমি? সামনে এসো একবার। রাতের অন্ধকারে রূপ বদলিয়েছ কি তুমি? লাল-কালো ডানায় কি নীল-সাদার প্রলেপ দিয়েছ? তুমি কি আমায় লুকিয়ে লুকিয়ে দেখছ আর হাসছ? আর্জি আমার দেখা দাও, ফিরিয়ে নিয়ে চল আমায় আমার চেনা জগতে।
অনেকটা সময় পার হয়ে গিয়েছে। প্রকৃতির রূপ রঙে মেতেছে হাজারো প্রজাপতি। তাদের মাঝে খুজি আমি লাল-কালো ডোরাকাটা ডানাজোড়ার চঞ্চল সেই প্রজাপতিটাকে। যাকে আমি দেখেছিলাম কোন এক মধ্য জুলাইয়ের মধ্য দুপুরের ক্লান্ত ছায়ায়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×