somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

আপনি কতটুকু জানেন আপনার সন্তানকে?

২১ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবির এ চমৎকার ছেলেটির নাম মিনহাজ জামান। কানাডার প্রথম সারির ইউনিভার্সিটি ইয়র্কের ইন্জিনিয়ারিং এর ছাত্র ছিল। এখানে বলে রাখা ভালো কানাডার কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া খুব সোজা ব্যাপার নয়। শুধু ভালো রেজাল্ট থাকলেই হবে না, তাকে হতে হবে সব কিছুতে চৈাকশ। এবং এর সব শর্ত পূরণ করেই ছেলেটি ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পায়। বাবা মা ছেলেটির ভর্তির সুযোগের পর বাসায় বিশাল পার্টির আয়োজন করে। তাদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিয়েছিল।

এক বোন আর সাথে দাদীকে নিয়ে চমৎকার একটি সুখী পরিবার। অভিবাসী পরিবারের সেকেন্ড জেনারেশানের সন্তান তাই বাবা মায়ের সকল স্ট্রাগলের কিংবা সকল কষ্টের সমাধান চেয়েছিল ছেলে মেয়েকে প্রতিষ্ঠার মাঝে। ছেলের এ সাফল্যে বরাবরেই গর্বিত ছিল বাবা মা। তাই যখনই নতুন কারো সাথে পরিচয় হতো গর্বভরে ছেলের সাফল্যের গল্প শোনাতো।

এ বছরই ছেলেটির ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশান করার কথা। বাবা মা অধীর আগ্রহে দিন গুনছে কবে তারা গ্রাজুয়েশান পার্টিতে যাবে আর ছেলের গ্রাজুয়েশান ইউনিফর্মের সাথে ছবি তুলবে। ইউনিভার্সিটিতে ভর্তির পর ছেলেটির মাঝে অনেক পরিবর্তন আসে। ছেলে একা একাই রুমে পড়াশুনা করতে চায় ডোর ক্লোজ করে। কোথাও যেতে চায় না, কারো সাথে মিশতে চায় না। তাই তারা কেউই ছেলেটিকে কোনভাবেই ডিস্টার্ব করে না। তাকে তার মতো থাকতে দেয়।

২৯ জুলাই, ২০১৯ কানাডার পুলিশের কাছে একটি অনলাইন গেইম পোর্টাল ( Discord forum “Perfect World Void”) থেকে কল আসে যে তাদের একজন এ্যাক্টভি প্লেয়ার বেশ কিছু ছবি পোস্ট করেছে তাদের পোর্টালে। সেখানে সে রক্তাক্ত ছুরি হাতে এবং নিজের পরিবারের সদস্যদের খুন করেছে বলে দাবী করে। এবং তার নীচে ম্যাসেজে লিখে যে, “I don’t want my parents to feel the shame of having a son like me.”



কানাডা পুলিশ দ্রুত ছেলেটির এ্যাড্রেস বের করে বাসায় হানা দেয় এবং উদ্ধার করে বাবা মা বোন দাদীর রক্তাত লাশ। নিজেই হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে মেহনাজ। কেন এমন করেছে তার উত্তরে সে জানায়;

গেমের নেশায় আসক্ত হয়ে পড়েছিল। যার ফলে প্রথম বর্ষেই ফেল করে সে। কিন্তু লজ্জায় বাবা মা সহ কাউকেই জানাতে পারেনি। এবং এর থেকে বের হবারও চেস্টা করেনি। তারপর দিনের পর দিন বাবা মাকে মিথ্যে বলে আসছিল। ক্লাসের কথা বলে শপিং মলে ঘুরে বেড়াতো আর গেইম খেলতো। কিন্তু যখন গ্রাজুয়েশানের সময় আসলো ও বাবা মা তার রেজাল্ট ও অনুষ্ঠানের ডেইট জানতে চাইলো তখন সে এ লজ্জার হাত থেকে বাচাঁর জন্য এ খুনের পরিকল্পনা করে।

-
-
-
এবার আমার পাঠকদের উদ্দেশ্যে বলছি, এর থেকে আমরা বা আমি অনেক কিছু শিক্ষা নিয়েছি কি?

১) আমাদেরকে কি সন্তানদেরকে সবসময়ই নজরে রাখা উচিত নয় কি? ওরা কি করছে, কি পড়ছে, ওদের মানসিকতা, ওদের কষ্ট, দু:খ, ভালোলাগা, মন্দলাগার খোঁজ রাখি কি?

২) ওদেরকে স্বাধীনতা দেয়া উচিত, কিন্তু তা কতটুকু? তা নিয়ে হিসেব করা উচিত নয় কি?

৩) সন্তানের সাফল্য যেমন উদযাপন করা উচিত তেমনি ব্যার্থতাও মেনে নেয়া উচিত নয় কি? ওদের উপর নিজের প্রত্যাশার পাহাড় চাপানো উচিত কি?

৪) অনলাইন গেইম নামের এ অভিশাপ যেন আপনার আমার সন্তানকে গ্রাস না করে তার দিকে নজর দেয়া উচিত কি? (ব্যাক্তিগতভাবে আমি কোনভাবেই অনলাইন গেইম পছন্দ করি না। এটা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে..... সে গল্প আরেকদিন)

৫) সন্তানের সাথে কঠোর টিচার নয়, শুধু অভিবাবক নয়, বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তোলা উচিত; পরিবারই তার আশ্রয়ের স্থান হিসেবে গড়ে তোলা উচিত; তাই নয় কি?

৬) প্রতিদিনের কতটুকু সময় আমরা বরাদ্দ করি সন্তানদের জন্য, তার হিসেব রাখি কি?

-
-
প্রায় এক বছর হয়ে যাচ্ছে এ ঘটনার। এখনো আমি মনে করি সুন্দর মুখগুলি। আর ভীষন মন খারাপ করি। এ পরিবারটি বাস ছিল আমার বাসার খুব কাছে, যদিও ব্যাক্তিগতভাবে চিনতাম না। তারপর আর দশটা বাংলাদেশী পরিবারের মতোই পরিপূর্ণ পরিবার ছিল।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩২
৩৯টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×