somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

বাচ্চাগণ তালিয়া বাজাও, পরীমনি এবার ধরা খাইছে!!!!

১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওয়েল, পরীমনির গোষ্ঠি উদ্ধার কি শেষ হইছে নাকি আরো বাকি আছে? তারে গ্রেফতারের জন্যতো দেখি রীতিমত কয়েক প্লাটুন পুলিশ গেছে, আদালতে কয়েক হাজার পুলিশি ব্যারিকেড দিসে। রীতিমত দফায় দফায় রিমান্ডে নিয়ে তারে জিজ্ঞাসাবাদ চলছে। স্যোসাল মিডিয়াতে তো দেখি তারে সমানে ধুইতাছে আমাগো আলেম ভাইরা।

খুবই ভালো কথা, ধোয়া তুলশীপাতা আলেম ভাইদের কমেন্টস দেইখা আমি বিশাল খুশি। এতো পুত-পবিত্র আমার ভাইয়েরা....। আর এমন অপরাধীরে ধরতে দেশের বিশেষ বাহিনীর এতো তৎপরতা দেইখা খুব ভালো লাগতাছে। আহা আহা সাধু সাধু, দেশেতো আর কোন অপরাধই থাকবো না এরকম তৎপরতা চললে। তো, সারা দেশেতো আর কোন অপরাধই নাই খালি সব তসবীগোনা আলেম ভাইরা। সব আকাম করে ওই সুন্দরী পরীমনিরা, ওরাই নষ্ট করতাছে আমাগো পবিত্র ভাইগো..........।

যাহোক, তাই তারে এভাবে গ্রেফতার কইরা দফায় দফায় রিমান্ডে নিতাছে তাই দেইখা ভাবলাম তার অপরাধগুলার তালিকা করি।

তো দেখলাম, তারে যখন ধরতে গেছে তখন তার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট ছিল না। মানে সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। তবে পরে তার বিরুদ্ধে অনেক অভিযোগই দাঁড় করাইছে। খুবই ভালো কথা, এতো বড় অপরাধী তারেতো এরকমভাবে ধরতেই পারে। তো তার বিরুদ্ধে করা অভিযোগগুলা একটু দেখি!!

অপরাধ নাম্বার ১: তার বাসায় মাদক (মদ) পাওয়া গেছে।

বিশাল অপরাধ! তো, নায়িকার বাসায় কি মদ থাকবে নাকি জমজমের পানি থাকবো। আজ যে নায়িকা অন্জনা, অরুণা বিশ্বাস আন্টিরা বড় বড় কথা কয় তো তারাতো যৈাবনকাল ঘরে তসবী রাখছে, তাই না! নায়িকার বাসায় কয়েক বোতল মদরে বোতল উদ্ধারের লাইগা এতো বড় অভিযান!! সত্যিই সেলুকাস বিচিত্র সব আমাগো কাম কাইজ....

অপরাধ নাম্বার ২: এতো বাড়ি গাড়ি কেমনে বানায়ছে?

ভালো কথা, তার এতো এতো বাড়ি গাড়ি হাওয়া থেইকা আসে নাই, আফনারাই দিসেন তারে। সে ব্যবসা করে নাই, তেমন কোন ছবিতেও ছিল না সে....তো কেমনে তার কাড়ি কাড়ি টাকা হইছে। কে তারে দুবাই নিসে, কে তারে গাড়ি দিসে, কে তার মাসের লাখ লাখ টাকা দিসে.....। তো এখন সবাই পীর সাহেব। সব দোষ রাতের রানীর। তো ভায়া, পরীমনি কি দৈাড়াইয়া আপনার বিছানায় গেছে তারপর আপনার থেইকা গাড়ি আদায় করছে??

অপরাধ নাম্বার ৩: ব্লাকমেইল করতো ধনীগো।

তো ধনীভাইরা, আফনারা ব্লাকমেইল হইবার লাইগা পরীমনিগো দ্বারে দ্বারে ঘুরতেন কেন? রাতের রানীর পার্টিতে আফনাগোরে ধইরা আনছে কেডায়? ব্লাকমেইল সুযোগ তারে কে দিসে? কে তারে এতো বড় ক্ষমতাবান বানাইছে?

অপরাধ নাম্বার ৪: পরীমনি পতিতাবৃত্তি করতো!

তো ভালো কথা, বিশাল অপরাধ! তার আগে কন, পরীমনিরে এ পথে নামাইছে কে? দিনের পর দিন কাদের আশ্রয় প্রশ্রয়ে আজকের পরীমনি? কয়টা এমন এ্যাকশান নাইমা দালাল ঠেকাইছেন। দেশের আনাচে কানাচে হাজারো পরীমনি গুমরে কাঁদে, আত্মহত্যা করে। কয়টার বিচার করছেন?

আমি তার চাইতে ও বেশী অবাক হইছি, আজকে যারা তার পাশে থাকার কথা সেই সহ শিল্পীরা সবাই তাড়াতাড়ি পাততাড়ি গুটাইয়া ভাগছে। জীবনভর যারা তারে মাথায় তুইলা নাচছে আজ তারা এ ধাক্কায় আছাড় মারছে। সত্যিই সেলুকাস বিচিত্র আমাগো মানসিকতা...!!! এইসব শিল্পী সমিতির পাছায় দুইটা কড়াস কড়াস বেতের বাড়ি দেয়া উচিত। খালি সব দোষ নটিনীর.... আর বাকি সব ধোয়া তুলশী পাতা। নিজের গা কেমনে বাচাঁতে হয় তা এরা দেখি খুব ভালোই জানে।

আমি বলি না পরীমনি ফেরেশতা আদমী, কিন্তু কথা হইলো রাতের রানীরে ধরেন তয় তার লগে কিছু রাতের রাজাগোরেও একটা ডলা দিয়েন!!!..........
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১৫
৫৫টি মন্তব্য ৫৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×