somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

শাকিব খানের লটর পটর ও আমাদের নারী সমাজ

০৩ রা অক্টোবর, ২০২২ সকাল ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শাকিব খানকে নিয়ে কিছুটা আগ্রহী হয়ে উঠি যখন অপু বিশ্বাসের সন্তানসহ কান্নাকাটির সাংবাদিক সম্মেলন দেখি। স্বামীর অন্য নায়িকার সাথে লটর পটর দেখে বলা নেই কওয়া নেই হটাৎ জনসম্মুখে শিশু সন্তানসহ হাজির হয়ে নিজের সংসার রক্ষার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন দেখে আমার ভিমড়ি খাবার জোগাড়। সংসার হবে তোমার আর তোমার স্বামীর আন্ডারসেন্ডিং এ, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা কোথায় তা আমি একটা যোগসূত্র খোজাঁর চেষ্টা করলাম। তখনই মনে পড়লো কোন এক সময় রোকেয়া হলের একজন নেত্রীও তার সংসার রক্ষাত্রে তৎকালীন প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছিলেন। এবং যতদূর জানি প্রধানমন্ত্রী তা মিমাংসা করেছিলেন। হয়তো সে কারনে ইন্সপ্রাইড হয়ে অপু বিশ্বাস সে কাজ করেছেন কিংবা ভেবেছিলেন প্রধানমন্ত্রীর ধমকে স্বামীর মন গলবে!! বোকা মেয়েটি বোঝেনি স্বামীদের মন গলানো অতো সহজ নয়।

যাহোক, আমাদের শাকিব খান সে ধরনের পুরুষই নয়, উনি যথেষ্ট শক্ত পুরুষ। সবার সবকিছু থোড়াই কেয়ার করে উনি ডিভোর্স এর পথে গেলেন। ঘটনা সেখানেই শেষ হতে পারতো কিন্তু না...... আমাদের সমাজের শক্ত পুরুষ বলে কথা। আবারো জাতির সামনে কয়েক বছরের ব্যবধানে এবার সে নায়িকা বুবলী একই বয়সী তার শিশু সন্তানসহ কান্নাকাটির সাংবাদিক সম্মেলন করেন এবং আবারো স্বামীকে ফিরে পাওয়ার আকুল আকুতি জানান। আর আবারও সেই পুরোনো কাহিনীর পুনরাবৃত্তি। এবার নুতন নায়িকার স্থান দখল করেছে নায়িকা পূজা। আর আমাদের বুবলী স্বামী হারা হওয়ার আশংকায় হঠাৎও গর্ত থেকে সন্তানসহ হাজির।

দর্শকরা আরো বছর কয়েক অপেক্ষা করলে নায়িকা পূজারও সন্তানসহ কান্নাকাটির সাংবাদিক সম্মেলন দেখতে পাবেন এটা নিশ্চিত।

এমনিতেই আমাদের সমাজের পুরুষ, তার উপর জনপ্রিয় অভিনেতা তারও উপরে নিজেকে নাম্বার ওয়ান হিসেবে পরিচয়, সে তো নিজেকেতো ইশ্বরের কাছাকাছি ভাবে। আর এ সুযোগে মেয়েদের ইমোশনকে ইউজ করবে ও তারা হুমড়ি খেয়ে পড়বে। তারপর কিছুদিন লটর পটর, অতি গোপনীয়তার নিশ্চয়তার ভিত্তিতে সন্তানের জন্ম। অতপর: নতুন নায়িকার আগমন ঘটবে।

আমার প্রশ্ন শাকিব খানকে না, প্রশ্ন আমাদের নারী সমাজকে। কারন এ অপু, বুবলী বা পূজারাই শাকিবকে ইশ্বরের আসনে বসিয়েছে। তারা সুযোগ দিয়েছে বলেই শাকিব সুযোগ নিয়েছে। আজ যদি অপু/বুবলী নিজেকে এতো খেলো না ভাবতো, নিজেকে শাকিবের অধীন নয় নিজেদেরকে একজন স্বাবলম্বী অভিনেত্রী ভাবতো এবং ঘুরে দাঁড়াতো তাহলে শাকিব একের পর এক একই কাহিনীর পুনরাবৃত্তির সাহস পেতো না।

একজন পুরুষকে ইশ্বর বানানোর সুযোগটা আমরা মেয়েরাই দেই। আমরা নিজেদেরকে খুব খেলো মনে করি, নিজেদের ক্ষমতাকে কখনই বুঝতে পারি না। যার কারনে যে কেউই আমাদেরকে সহজেই ইউজ করতে পারে। অপু বিশ্বাস, বুবলী কিংবা পূজারা নিজেদের আত্মসন্মান নিয়ে ঘুরে দাঁড়াক, এই প্রত্যাশায়।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২২ সকাল ৯:০২
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×