somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউনিলিভারের লাক্স সুপারস্টার প্রতিযোগিতা যেভাবে সোমার অপূরণীয় ক্ষতি করেছে

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইউনিলিভারের লাক্স সুপারস্টার প্রতিযোগিতা যেভাবে সোমার অপূরণীয় ক্ষতি করেছেঃ





লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার কারণেই সাদিয়া আর্জুমান্দ বানু সোমার লেখাপড়া ও ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এ অভিযোগ তারই বড়বোন, কলেজ শিক্ষক শায়লা আরজুমান্দ বানুর।

বাংলানিউজের কাচ্ছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, প্রতিযোগিতার আয়োজকদের কারণেই আমার বোনের মারত্মক ক্ষতি হয়েছে। আমরা জানিনা এই ক্ষতি কিভাবে পূরণ হবে। আমরা হতাশায় ভুগছি।

রাজধানীর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক শায়লা বলেন, “আমার বোন অত্যন্ত সুন্দরী ও মেধাবী। কিন্তু লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতা তার সৌন্দর্যের দাম দিতে গিয়ে মেধা ও ভবিষ্যত গড়ার পথ রুদ্ধ করে দিয়েছে। সোমার জীবনের এই অপূরনীয় ক্ষতির কারনে আমরা ক্ষুব্ধ।”

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০১২’এ অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব হারিয়েছেন মেধাবী ছাত্রী সোমা। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) শিক্ষাক্রম থেকে বাদ পড়েছেন তিনি।

সোমার বোন শায়লা বাংলানিউজকে আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ পড়াশোনার সুযোগ হারানোয় শুধু পড়াশোনার ক্ষেত্রে বড় ক্ষতিই নয় সামাজিকভাবেও হেয় হতে হচ্ছে সোমা ও আমাদের পরিবারকে।

তিনি বলেন, বিষয়টি প্রকাশ্য হওয়ায় আমরা এক কঠিন বিপদে পড়ছি। কারণ মেয়েদের প্রতি সমাজে কি দৃষ্টিভংগী তা সকলেরই জানা।

সাদিয়া আর্জুমান্দ বানু সোমা এখন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০১২ এর সেরা ৫ এ রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ১৮ ব্যাচের বিবিএর ছাত্রী ছিলেন।

শায়লা আরজুমান্দ বানু আরও বলেন, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এখন শিক্ষকতা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র মতো প্রতিষ্ঠানে পড়া বাংলাদেশের সবার কাছে স্বপ্নের মতো। কিন্ত আমার বোনের সামান্য ভুল আর লাক্স- চ্যানেল আই প্রতিযোগিতার আয়োজকদের একগুয়েমির কারণে আমার বোন ঝরে পড়লো। এই প্রতিযোগিতাআমার বোনের আর গোটা পরিবারের স্বপ্নকে তছনছ করে দিয়েছে।

সোমার বাবা সাধারন চাকুরীজীবি আনোয়ারুল ইসলাম আর মা জরিনা ইসলাম এখন মেয়ের চিন্তায় অস্থির। তারা মিরপুরের শ্যাওড়াপাড়ায় থাকছেন। মেয়ের এই খবর জানার পর তারা কারো সাথে কথা বলছেন না।

ঢাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ২০০৭ সালে জিপিএ-৫ নিয়ে এসএসসি এবং ২০০৯ সালে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাস করেন সোমা। ভর্তি পরীক্ষায় যোগ্যতার প্রমাণ রেখে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ভর্তি হন।

সোমার বড়বোন বলেন, আমার বোন পঞ্চম শ্রেণীতে মতিঝিল জোনে একমাত্র ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। সে ছোটবেলা থেকেই মেধাবী।

এদিকে, বাংলানিউজে সোমার এই খবর প্রকাশ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষক এবং শিক্ষার্থীরা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছেন। তারা এভাবে একজন মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস করাটাকে কোনভাবেই মেনে নিতে পারছেন না। তারা এজন্য ইউনিলিভারের এই অনৈতিক কাজের প্রতিবাদ করেছেন। তাদের মতে লাক্স–চ্যানেল আই কর্তৃপক্ষের দায়িত্বহীন আচরনের বলি হতে হলো মেধাবী ছাত্রী সোমাকে। সোমার মত আর কারো যেন এ ধরনের সর্বনাশ না হয় এজন্য প্রশাসনের প্রতি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা ।

প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে একাধিক নিয়ম ভঙ্গ করায় আইবিএ কর্তৃপক্ষ সোমাকে ড্রপ আউট হিসেবে চিহ্নিত করে নোটিশ দেয়। সোমা পুনরায় আইবিএতে ছাত্রত্ব রক্ষার আবেদন করলে কর্তৃপক্ষ তার আবেদন নাকচ করে। ফলে সে আইবিএর বিবিএর ছাত্রত্ব হারায়। পরে আইবিএর নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়।

এদিকে, বাংলানিউজে সোমার এই সংবাদ প্রকাশ হওয়ার পর ফেসবুক, ব্লগসহ বিভিন্ন সামাজিক ওয়েবসাইটেও এ ব্যপারে তীব্র প্রতিক্রিয়া এবং আলোচনা চলছে। অনেকেই তাদের আপনজন এবং পরিচিতরা কিভাবে এই প্রতিযোগিতার মাধ্যমে সর্বস্ব খুইয়েছেন তা জানিয়ে বাংলানিউজের সাথে যোগাযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে ঠিক কোন পরিস্থিতিতে সোমা তার ছাত্রত্ব হারিয়েছেন সেসব তথ্যও বাংলানিউজের হাতে পৌঁছেছে।

সূত্রঃ বিডিনিউজ২৪
৩৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×