ভারতে আরেক গণধর্ষণ
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিল্লির পর পাঞ্জাবে বাসে গণধর্ষণের দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে ৬ জনকে। উত্তর পাঞ্জাবের এ ঘটনায় জড়িত সপ্তম সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। গত মাসে নয়া দিল্লিতে ২৩ বছর বয়সী জ্যোতি সিং পাণ্ডেকে গণধর্ষণ করা হয় একটি বাসের ভিতর। তারপর তাকে ও তার বন্ধুকে ফেলে যায় রাস্তার পাশে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জ্যোতি। এ ঘটনা পুরো ভারতকে নাড়িয়ে দেয়। এ নিয়ে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শাস্তি হিসেবে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। ৬ষ্ঠ অভিযুক্ত ১৭ বছর বয়সী হওয়ায় তাকে কিশোর অপরাধী আইনে বিচার করা হচ্ছে। পুলিশ বলেছে, পাঞ্জাবে সর্বশেষ যে নারী ধর্ষিত হয়েছেন তার বয়স ২৯ বছর। শুক্রবার রাতে তিনি বাসে করে তার গ্রামের বাড়িতে ফিরছিলেন। কিন্তু যে বাসে করে তিনি ফিরছিলেন সেই বাসের চালক ও হেলপার তাকে তার গ্রামে নামাতে অস্বীকার করে। বাস না থেমে তাকে নিয়ে যায় অমৃতসর শহর থেকে দূরে নির্জন একটি স্থানে। সেখানে বাসের চালক ও হেলপারের সঙ্গে যোগ দেয় আরও ৫ জন। তারা মিলে রাতভর গণধর্ষণ করে ওই নারীকে। তারপর ধর্ষিতাকে তার গ্রামের কাছে ফেলে যায়। ধর্ষিতাকে এ অবস্থায় উদ্ধার করার পর তিনি আত্মীয়-স্বজনদের ঘটনা জানান। এরপরই তা যায় পুলিশে। তবে ধর্ষিতার সর্বশেষ অবস্থা কি তা জানা যায় নি। এ খবর দিয়েছে বিবিসি।
মানবজমিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনআলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন