somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সততার আত্মাহুতিঃ জাতীয় কলঙ্ক

০৬ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছুদিন আগে ভূমিসংক্রান্ত কামে সীতাকুণ্ড যাওয়া হয়েছিল, ফিরছিলাম মুড়ির টিনে ঝুলে ঝুলে। পেছনের দিকে বসা এক লোকের সেলফোনে একটা কল আসলো। ভদ্রলোক চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছিলেন অন্যপ্রান্তের কলারের সাথে। কথা শুনে যা বুঝলাম, 'কাউকে কোন কাজে সরকারী দফতরে পাঠিয়েছেন, কাগজে অন্যায় বা দুর্নীতি থাকায় স্পীডমানির(ঘুষ) বিনিময়েও সরকারী কর্তা কাজটি পাস দিতে রাজি হচ্ছিলেন না। তিনি ঘুষ খান না বলে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শুনেই ভদ্রলোকের চেঁচামেচি। ফোন রেখেই গাড়ির যাত্রীদের সাথে রাগ নিয়ে শেয়ার করছেন, 'দ্যাশত বালের অফিসার অইয়্যে টিঁয়া ন হায়!!' (দেশে *র অফিসার হয়েছে ঘুষ খায়না)

কয়েকজন তার মুখের দিকে তাকিয়ে ছিল, কেউ কিছু বলার পাচ্ছিলনা। বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ অন্যায় অপরাধের বিপক্ষে মৌন অবস্থান নিয়ে থাকে যদি নিজের স্বার্থ না থাকে। কিন্তু প্রতিবাদ প্রতিরোধের কোন চেস্টা বা ইচ্ছা কারো মধ্যেই থাকেনা।

বলতে ইচ্ছে করছিল, 'আপনি তো দেশের শত্রু, জাতির শত্রু, আপনাকে এখন গণপিটুনি দেয়া উচিৎ আমাদের', কিন্তু পারলাম না। আমি মার খেলে ২-৪ জন মানুষ আমাকে রক্ষা করতে সাহস দেখাবেনা। মিনিট খানেক পর বললাম, 'আপনাদের মত মানুষের কল্যাণে তো দেশে সৎ অফিসারের জন্ম হবেনা, কেউ সৎ থাকতে চাইলে আপনারা নিজেদের অন্যায় অপরাধের স্বার্থে তাকে টুঁটি চেপে মেরে ফেলবেন!!' বাসে নীরবতাই বিরাজ করছিল।

বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারি ফাঁসের মুল নায়ক জিএম মাসরুরুল হুদা সিরাজীর সততার প্রশংসা অনেক হয়েছে, অনেক স্তুতি হয়েছে, শেষ খবর হচ্ছে উক্ত কেলেঙ্কারিতে দুদকের করা এগারটি মামলাতেই কমন আসামী করা হয়েছে এই ভদ্রলোককে। ভদ্রলোক এখন পরিবার পরিজন আর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় প্রহর গুনছেন।

উনার পরিবারের একজন সদস্যের ফেসবুক স্ট্যাটাস,

''কীভাবে শুরু করব বুঝতে পারছি না।
জিএম মাসরুরুল হুদা সিরাজীর কথা বলতে চাচ্ছি। হলমার্ক কেলেঙ্কারি উদঘাটনে মূল ভূমিকা পালন করেছিলেন তিনি। মিডিয়া, ফেসবুক, ব্লগে তাঁর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের পরিবারও গর্বিত হয়েছে। আমায়েছে।
কিন্তু আজ সবকিছু ঝাপসা লাগছে। দের অনুভূতির কথা আমি লিখেছিও ব্লগে। ফেসবুকে Arif Jebtik ভাইয়ের লেখা ''বেকুবদের পক্ষ থেকে বোকা মানুষটাকে শ্রদ্ধা'' তুমুল আলোচিত হজিএম সিরাজীকে ১১টি মামলার প্রত্যেকটিতে আসামী করেছে দুদক। আজ আমাদের পরিবার আক্ষরিক অর্থেই ডুবে যেতে বসেছে। আমাদের করা গর্বগুলো উলটো ছোবল মারছে আমাদের।
এ দেশে নীতি দেখালে কী পরিণতি হয়--চোখ মেলে অসহায়ের মতো দেখছি আমরা।
না, আর নীতি-নৈতিকতাকে উৎসাহিত করব না। দুর্নীতির গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়াই নিরাপদ।
জিএম সিরাজীকে নিয়ে এতদিন উচ্ছ্বাস প্রকাশ করেছি বলে ক্ষমা চাচ্ছি। ও হ্যাঁ, এই দেশ আমার দেশ নয়। আমি এই দেশের নাগরিকত্ব বাতিল করতে চাই। আমাকে ক্ষমা করবেন।''

স্ট্যাটাসটি এখানে

বাংলদেশে সৎ হওয়ার মুল্য এভাবে আর কতদিন দিতে হবে!!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×