সুহৃদ,
আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজিত ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২’ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। কর্মশালাটি গত ২৮ এপ্রিল ২০১২ তারিখে শুরু হয়েছিল। গত ছয়মাস ধরে দেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট ২৫ জন নির্মাতা ও শিক্ষক সপ্তাহে দুই দিন করে ৪৮টি সেশনে শিক্ষার্থীদের চলচ্চিত্র মাধ্যমের সকল বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। কর্মশালার চূড়ান্ত পর্যায়ে আমাদের প্রযোজনায় শিক্ষার্থীদের ভাবনা ও চিত্রনাট্য থেকে চারটি চলচ্চিত্র সম্পূর্ন স্বাধীনভাবে শিক্ষার্থীরাই নির্মাণ করেছেন।
আমরা ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২’ এর সমাপনী, সনদ বিতরণ এবং শিক্ষার্থীদের নির্মিত চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনী এবং প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছি। অনুষ্ঠানটি আগামী ১৬ জানুয়ারি ২০১৩, বুধবার, বিকাল ৫.৩০টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে (লিফটের ৩) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, মসিহউদ্দিন শাকের, অগ্রজ আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এবং মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের প্রাণিত করবে।
চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনী এবং প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী... সবার নিমন্ত্রণ!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।