অভিনয়শিল্পী দিলীপ চক্রবর্তী দ্বিতীয় প্রয়াণ দিবস
বন্ধুত্বে, বিদায় বলে কিছু নেই
সুধী স্বজন,
আগামী ১৭ সেপ্টেম্বর ২০১৪, বুধবার আমাদের প্রিয়জন গুণী অভিনয়শিল্পী দিলীপ চক্রবর্তী’র দ্বিতীয় প্রয়াণ দিবস। দিলীপ আমাদের বন্ধু ছিলেন; ছিলেন আমাদের সহযোদ্ধা। ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর তাঁর অকাল আকস্মিক প্রয়াণ আমাদের ব্যথিত করেছে; আজও আমরা দিলীপের শোকে শোকগ্রস্থ।
তাঁর প্রয়াণ দিবসে আমরা বন্ধুরা একত্রিত হতে চাই দিলীপের শোকে; স্মরণে...
১৭ সেপ্টেম্বর ২০১৪, বুধবার সন্ধ্যা ৬:৩০টায় আমরা দিলীপকে স্মরণ করব বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে (৭ম তলা)। সন্ধ্যা ৬:৩০টায় স্মরণ স্মৃতিতর্পন এবং এরপর দিলীপ চক্রবর্তী অভিনিত এবং নোমান রবিন পরিচালিত ‘কমনজেণ্ডার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
বন্ধুরা, আসুন দিলীপের স্মরণে সমবেত হই এক সন্ধ্যায়...
আহবানে
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং দিলীপ চক্রবর্তী’র বন্ধুস্বজন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




