আচ্ছা, প্রত্যেকবার নির্বাচনি প্রচারণায় তো সেই সেম কথা গুলাই থাকে! ওমুক ভাইয়ের চরিত্র, ফুলের মত পবিত্র, হেন তেন হাবি জাবি।
আচ্ছা এবার নতুন কিছু করা যায় না?
যেমন পোষ্টারে লেখা থাকবে,
"আগে দেশ
তারপর দল
তারপর নিজ স্বার্থ,
উলটো টা করলে দেশের ভাগ্যে শুধু খালিই থাকবে "
কিংবা,
"পাগলেও নিজের ভাল বুঝে
অবুঝের মত ভুল যায়গায় ভোট দিয়ে
নিজের দেশ কে হুমকিতে ফেলবেন না"
অথবা,
"টাকা খেয়ে ভোটের সাথে সাথে
নিজের ভবিষ্যত টাও অন্যের কাছে
বিক্রি করে দিলেন না তো?"
অথবা,
"ভোট দেয়ার আগে দশবার ভাবুন
ভেবে ভোট দিন
ভোট দিয়ে ভাববেন না"
আরো আছে যেমন,
"দেখুন, ভাবুন, বিচার করুন
মানুষের বিবেক ই বড় আদালত"
ইত্যাদি টাইপ কথা গুলো জুড়ে দেয়া যেতে পারে।
মানুষ এটলিষ্ট আগের বোরিং পোষ্টার পড়া থেকে বেঁচে যাবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

