somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বছর চারেক পর (male version)

২০ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখা হল বছর চারেক পর।
আমি এখন অন্য কারোর বর
অন্য কারোর ঘর।
আগের মত আর গাঢ় রং পরি না
ঠোঁটের নিচটা আর দেখা যায় না
ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে
দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই।
আগের মত আর চঞ্চল নেই
নাকের ডগায় আর রাগ থাকে না
বছর চারেক পরে আবার দেখা,
ফ্যাশনের দাড়ি আর রাখি না!
এখনও জানিস আগের মতই অবুঝ
এখনও তোর প্রিয় গন্ধটাই মাখি
নতুন মানুষ আদর করার পরে
দুজন দুজনের মত চুপ করে থাকি
তোর মত অভিমান কি আর কেও করে
লাল টিপ সে পড়লেও তোর মত লাগে না
সর্বদা সে ঝক্কিও পোহাতে পারে না
তার কোনো নালিশই শুনি না
নেভি ব্লু ছাড়া বাকি সবই এখন পরি
তোর স্মৃতিতে ওটা আর পরা হয় না!
তোর কথা মনে করে বাংলা ছবি দেখি
আঁতেল ছবিতে প্রাণ খুঁজে পাই না!
ঠান্ডাটা এখন আর লাগতে দেই না
তোর গড়া অভ্যাসেই মাথা মুছি
ফুটবলে পা দেবার বয়স যে আর নেই
কাব্য করা কাওকে দেখিই না!
ঘুম এখন আর দেরিতে ভাঙ্গে না
নতুন জাগানোর আগেই উঠি
কানের নরমে কামর দিতে
কাছে আর তাকে আসতে দেই না।
নতুন মানুষ ভালোবাসে না বৃষ্টি
তোর মত ভিজার ব্যামো নেই তার
আমিও তাই বর্ষা থামার
মিনতি করি না আর!
মাথা ব্যাথাটা আরো বেড়েছে লাগে
তার কপাল টেপাটা বড্ড বাজে লাগে!
কেও এখন জাপটে ধরে না
পেছন থেকে হাত বাড়ায় না
তোর মত তার বুকের ব্যাথা নেই,
নেই তার কোন মন খারাপের ক্ষণ
দেখতে না লাগলেও, অপ্রাপ্ত আমি
সময়ের খেলায় গেছে নাকটা নামি।
বেল্ট ঘরিতেই মানিয়ে নিয়েছি
তোর সাথে সাথে চেইন পরা ছেড়েছি
নতুন মানুষ বাঁচিয়ে রেখেছে
বন্ধুত্বটা করতে পারে নি!
কাবাব এখন আর ভালো লাগে না
মাংস খেকো নামটা সাধে না
আজকে দেখি ভিড়ের মাঝে তোকে
সত্যি গুলোই বলতে কেমন বাঁধে
অভ্যেস ওটা আরো বেড়েছে
কথা না বাড়িয়ে চুপ থাকি এখন
নতুন মানুষ যেন ঝগরা না করে
ঘর থেকে বেরিয়ে যাই তখন!
তার হঠাৎ মন্দ কিছু হলে
ওষুধ দিয়েই ঘুম পাড়িয়ে দেই।
সে আমাকে শক্ত করে ধরে না
তোর মত অহর্নিশ কাছে সে পায় না
তোর মত সে আমি পাগলী না
চশমাও পরে না, কথায় কথায় কাদে না।
ভীষণ কষ্ট সে পেলো কিনা
বোঝার চেষ্টা টুকু করি না।
সে তোর মত বকবকিয়ে নয়
স্বল্পভাষী, তবে সে তো তুই নয়
এখন অনেক নরম হয়ে গেছি,
একটা ভিড়ে থমকে গেছি দুই।
তোকে দেখে চুপটি করে একা,
দাড়িয়ে আছি কথা ভুলে গিয়ে
নতুন মানুষ, নেই আর সেই প্রেম
সময়ের ধারায় জীবন যাচ্ছে এগিয়ে
তোর মত কেও আর ভোগে না,
শরীর খারাপ হলে কাছে বেশি থাকি না
গান শুনে না তেমন একটা সে
রাগটা তার কেটে যায় এমনিতেই
তোর মত সে রাতও জাগে না
ঘুমিয়ে যাই আমিও তাই আগেই
ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে
হারিয়ে যাব তুই চোখ ফেরালেই!
দেখতে বেশ সুখি লাগে আমায়
তবে তোর স্মৃতি এখনও কাদায়!
তোর মত কেও আর জ্বালাবে না,
নতুন মানুষ তো আর তুই না!
দেখা হল বছর চারেক পর।
আমি এখনো তোর একার ঘর
তোর একার বর!
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×