বলুনতো বাংলাদেশে কোন বাক্যের বানানগুলো সবচেয়ে বেশি ভুলভাবে লেখা হয়? দেয়ালের লেখাগুলা পড়েন? আমার মনেহয় বাক্যটা হলো, 'এখানে প্রসাব করা নিষেধ, করলে ... টাকা জরিমানা'। (প্রসাব বানানটা ভুল হলো কি না বুঝতে পারছিনা, বানানটা এতবার, এতভাবে ভুল বানানে দেখেছি, সঠিকটা মনে করতে পারছি না)। প্রসাব শব্দের বানানটা নানারকম ভাবে দেখা যায় দেয়ালে। প্রশাব, প্রস্রাব, পোছাব, পিশাপ, প্রস্রাপ,প্রশ্বাব- এমন হরেক বানানে। জরিমানা শব্দটার ক্ষেত্রেও দেখা যায় অনেক যায়গায় লেখা থাকে 'জরিপানা'।
এবার বলি বাক্যটার কথা। বাক্যটাও থাকে নানাভাবে। কোথাও ২০ টাকা জরিমানা, কোথাও ৫০, আবার কোথাও জুতার বা জোতার বাড়ি। যাই হোক, এ সংক্রান্ত সবচেয়ে মজার ও বাস্তবসম্মত লেখা যেটা পেয়েছি সেটা হলো ' এখানে প্রসাব করা নিষেধ, ধরা পড়লে খবর আছে।'
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৭ দুপুর ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



