somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিপির সাথে টিএসসি চুক্তি: চিন্তার যায়গাটা, যুদ্ধের লক্ষ্যটা পরিস্কার হওয়া উচিত

২২ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামীণফোনের সাথে টিএসসির চুক্তিতে নানা ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এ চুক্তির মাধ্যমে টিএসসি যে সুবিধাগুলো পাবে, সে কথা চিন্তা করলে অনেকের কাছে এ চুক্তির বিরোধিতা করার কোন মানে হয় না। আবার "দেশ কর্পোরেট সংস্কৃতিতে ডুবে গেল" বলে অনেকে ক্ষেপে আছেন গ্রামীন ফোনের উপর। কিন্তু চিন্তার যায়গায় প্রত্যেকে কি পরিস্কার?

প্রথম কথা, হ্যাঁ, এ চুক্তির মাধ্যমে অনেক কিছু পাবে টিএসসি। ভালো নেটওয়ার্ক, ক্যাফেটেরিয়ায় এসি, চারপাশের সৌন্দর্য, ৬টি অনুষ্ঠানের স্পন্সর। বিনিময়ে জিপি তার ব্রান্ডিং করবে টিএসসিতে। চুক্তির পক্ষে খানিকটা কথা আগে বলে নেই। সারা ঢাকা শহরে (ঢাবিও বাদ যায়নি) যখন সৌন্দর্য বর্ধন শুরু হলো নানা করপোরেট প্রতিষ্ঠানকে দিয়ে তখন আমরা সবাই সেটাকে মেনে নিয়েছি। ছাত্ররাও। শাহবাগে যখন বিশাল টিভি স্ক্রীনে বিজ্ঞাপন শুরু হলো, তারও প্রতিবাদ করেনি ছাত্ররা। বিল বোর্ডে এখনই ছেয়ে গেছে টিএসসি। তারও কোন প্রতিবাদ দেখা যায়নি কোন। বরং নানা অনুষ্ঠানে স্পন্সর জোগারের জন্য ঐসব করপোরেট অফিসে ছাত্রদের দেখা গেছে সবসময়। আর যার ফলে এখন বৈশাখি উৎসব বলুন, আর বসন্ত উৎসব বলুন, সব সময় এ ধরনের কর্পোরেট অফিসের টাকাতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পুরা সমাজ ডুবে গেছে কর্পোরেট বিজ্ঞাপনে সেখানে টিএসসির সাথে এ চুক্তি আমি খুব অসম্ভব কোন বিষয় মনে করছি না।

ঢাকা বিশ্ববিদয়ালয়ের বিষয়ে আরও কয়েকটা উদহারণ দেয়া দরকার। বিজনেস ফ্যাকাল্টিতে যখন বানিজ্যিকভাবে নাইট শিফট এমবিএ চালু হলো, সেটা প্রতিহত করেনি ছাত্ররা। এবং তারই ফল সরুপ আর্টস ফ্যাকাল্টিতেও কয়েকটি বিষয়ে এমন নাইট শিফট কোর্স চালু করার সাহস প্রস্তাব করেছিলো প্রশাসন। আমি যতদুর জানি, বিজনেস ফ্যাকাল্টির নতুন এমবিএ বিল্ডিংটা এমন করপোরেট টাকায় তৈরী। এখন নির্মানাধীন সমাজ বিজ্ঞান অনুষদও করপোরেট টাকায়ই তৈরী হচ্ছে।

কিন্তু কথা অন্যখানে। ছাত্ররা কি এমন করপোরেট ব্রান্ডিংয়ে নিজেদের কে ব্যবহৃত হতে দেবে। অবশ্যই না। তবে শ্রেফ আবেগের বসে এর বিরোধিতা না করে নিজের চিন্তাটা আগে পরিস্কার হওয়া দরকার। করপোরেট প্রতিষ্ঠানগুলো তার বিজ্ঞাপনের জন্য জায়গা খুঁজবেই, এ তাদের ব্যবসায়িক দায়িত্ব। কিন্তু তা থেকে নিজেকে আলাদা রাখার জন্য ঐ ব্যবসা প্রতিষ্ঠানকে দোষ দিয়ে, দু-চারটা গাড়ি ভেঙে খুব বেশি লাভ নেই। প্রয়োজন নিজের চিন্তার জায়গাটা পরিস্কার রাখা, সমস্যাটা চিন্হিত করা আর তার সমাধান করা।
২০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক বাস্তবতা....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০০

ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক বাস্তবতা....

বাংলাদেশের অর্থনীতি আজ যে কঠিন বাস্তবতার মুখোমুখি, তা একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘ দুই দশকের দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আর্থিক অব্যবস্থাপনার ফল আজ রাষ্ট্রকে... ...বাকিটুকু পড়ুন

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার... ...বাকিটুকু পড়ুন

দু-দণ্ড শান্তির পরেও যে তৃষ্ণা থাকে : বনলতা সেন - সিনেমা [স্পয়লার এলার্ট]

লিখেছেন জাহিদ অনিক, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:১৪


সিনেমা হলের আলো নিভলে একটা চুক্তি হয়। পরিচালক বলেন; আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। দর্শক রাজি হয়ে চোখ মেলে বসে থাকেন। মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা... ...বাকিটুকু পড়ুন

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

এমপির কাজ কি মানববন্ধন করা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা জুন, ২০২৬ রাত ২:২০


ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা দেখানো হবে। পারিবারিক সিনেমা। সেন্সর বোর্ড থেকে পাস করা। নাম "বনলতা এক্সপ্রেস।" ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ঈদের আনন্দে মানুষকে একটু সিনেমা দেখাতে চাইল। এতটুকুই ছিল ঘটনা ।... ...বাকিটুকু পড়ুন

×