রসিক!
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাসে অনেক ভীড়। আমাদের মন্ত্রীদের জন্য পথ ফাঁকা করতেই এই রাস্তায় জ্যাম, আটকে পড়া বাস, আর কিছু দূর্ভোগ। শাহবাগ থেকে বাসে উঠেছি, নামবো ফার্মগেট। বাসটা ফার্মগেট আসতেই সব যাত্রীদের বাস থেকে নামার প্রতিযোগিতা শুরু হয়ে গেল যেন। আমি সাধারণত ভীড়টা এড়িয়ে চলি। এবারও খানিকটা পেছনে তাই। তবুও আমার পেছনেও বেশ কিছু মানুষ, তারও ফার্মগেটে নামবে। গেটের পাশে মহিলা সিটে বসা দুজন মেয়ে এ ভীড়ের ধাক্কায় নামতে খুব একটা সাহস পাচ্ছিলো না। আমি জানি, আসলে সাহস পাওয়ার কথাও না। আমার পেছনের মানুষগুলোই আমাকে ধাক্কাচ্ছে যেন তাড়াতাড়ি নামতে পারে, আর এ ধাক্কা ধাক্কির স্রোতে এ মেয়েদের যে কি অবস্থা হবে তা তো বুঝতেই পারছি। তাই সাধারণত আমি যা করি এবারও তাই করলাম, আমার নামার পালা এলে আমি না নেমে মেয়ে দুজনার জন্য জায়গা ছেড়ে দিলাম। আমার এ মুহুর্তের দেরি বোধহয় পেছনের মানুষদের সহ্য হচ্ছিলো না। পেছন থেকে আরও সজোরে ধাক্কা পড়লো আমার পিঠে। আমি মুখ ঘুরিয়ে কড়া গলায় বললাম, "দেখতে পাচ্ছেন না মহিলা নামছে"। পেছন থেকে রসিকতার সুরে কেউ বলে উঠলো, "দেখতে তো পাচ্ছি, ৩ জন মহিলা নামছে"। হেসে উঠলো যারা শুনতে পেয়েছে কথাটা।
আসলেই মানুষগুলো অনেক রসিক!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন