চট্রগ্রামে মন্দির ভেঙ্গেছে দুবৃত্তরা, গ্রেফতার হয়নি কেউ
১২ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শনিবার রাতে একদল দুবৃত্ত ভেঙ্গেছে হিন্দু সম্প্রদায়ের মন্দির। ঘটনাটি ঘটেছে চট্রগ্রামের গোসাইডাঙ্গা এলাকায়। এই এলাকাটি বন্দর থানার অন্তর্গত। দ্য বেঙ্গলি টাইমস ডটকম এর ঢাকা অফিস জানিয়েছে, চট্রগ্রামের গোসাইডাঙ্গার নিকটবর্তী এলাকার একদল যুবক এই ঘটনা ঘটায়। এই যুবকদলের নেতৃত্বে ছিলো মোহাম্মদ মাসুদ হোসেন। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলাও রয়েছে। জানা যায়, শনিবার রাত পৌনে দশটার দিকে মাসুদসহ ছয় তরুণ মন্দিরের লোহাড় মূলগেট ভেঙ্গে ফেলে। এরপর তারা কাঠের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে এবং এলোপাতাড়ি ভাংচুর চালায়। তাদের হাত থেকে রক্ষা পায়নি নারায়ণমূর্তি ও শিবলিঙ্গ । মন্দিরের সকল আসবাবপত্রও ভেঙ্গে গুড়িয়ে দেয় তারা। এই সময় মন্দির রক্ষায় আশেপাশের দু’চারজন এগিয়ে আসার চেষ্টা করলেও যুবকরা আগ্নেয়াস্ত্রের ভয় দেখায়। ফলে মন্দিরটিকে আর রক্ষা করা যায়নি। প্রায় ঘন্টাখানেক তারা তান্ডবলীলা চালায় এবং হিন্দু দেবদেবীর উদ্দেশ্যে অশ্লীলভাষায় গালিগালাজ করে। এসব যুবক ঘটনাস্থল ত্যাগ করলে এলাকার জনসাধারণ মন্দিরে এসে ক্ষোভ প্রকাশ করেন।
বিস্তারিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন