যাহাই নতুন তাহাই পুরানো
১২ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাবনামা : ৪একদা কবি নজরুলকে নিয়া লিখিতে বসিয়াছিলাম। লিখিবার নিমিত্তে নতুন করিয়া নজরুলকে গলধকরণ করিলাম। আর বিপত্তিটা ঠিক তখনই ঘটিল। আত্মস্থ করিলাম-- আমি যাহা কহিয়া থাকি তাহা নজরুলের নখসম হয় না। তৎক্ষণাৎ সবই ধুলিসাৎ করিয়া দিলাম। লেখমালা ছিঁড়িয়া ফেলিলাম। আর যাহা শেষ পর্যন্ত লিখিয়া ছিলাম, তাহা হইল নিম্নরূপ :
লিখতে বসে ছিঁড়েছি সব
লিখব না আর কিছু
সবই বলা যখন হয়ে গেছে, তখন
ঘোলায়ে লাভ কি বল!
বরং ভাল-
পুরানো সব নতুন করে জানা
নতুন করে জানানো সব
পুরানো বলা কথা।
যে পুরানো পুরানো না
চীর দিন-ই নতুন
নতুন শুধু ব্যাখ্যা দিচ্ছে
পুরানো সব কিছু
লিখিতে বসে ছিঁড়েছি তাই-
লিখব না আর কিছু।
আর তৎক্ষণাৎ-ই যাহা উপলব্ধি হইল তাহার বর্ণনা নিম্নরূপ:
এখন আর ব্যাখ্যা নয়
দরকার শুধু কাজ,
কাজের নিমিত্যে ব্যাখ্যা চাই
ব্যাখ্যার নিমিত্যে নয়।
বিগত যাবত ধারনা ছিল
শিখে মানুষ (কাজ) করে
বর্তমানে জ্ঞান হল
(মানুষ) করতে করতে শেখে।
বই গর্ভে সৃষ্ট হয়
(নিষ্ফল) পণ্ডিত সবাই,
কাজ মধ্যে জন্ম হয়
শ্রষ্ঠা জ্ঞানময়।
গতকালের ভাবনা ছিল
ধর্ম-ই কর্ম,
হালকালের জ্ঞান হল
কর্ম-ই ধর্ম।
১৭ সেপ্টেম্বর ০৯, যশোর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন