somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওস্তাদ আলী আকবর খাঁন: তুমি পার জাগাতে ...

২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওস্তাদ আলী আকবর খাঁন।

আজ সকালে শুনলাম যে তিনি গতকাল চলে গেছেন।
ওস্তাদ আলী আকবর খাঁন।
কত কথা যে মনে পড়ছে ...

১

সেই ১৯৯৮/৯৯ সালের কথা।
আমার এক ছোট ভাই, সালাউদ্দীন শান্তুনু, পন্ডিত শিবকুমার শর্মার কাছে সন্তুর শিখত। প্রায়ই ইন্ডিয়া যেত।
তো, একবার আমি সালাউদ্দীন শান্তুনুকে বললাম যে-আমি আলী আকবর খাঁ সাহেবকেই উপমহাদেশের জীবিত শ্রেষ্ট ধ্রুপদী শিল্পী মনে করি- পন্ডিত শিবকুমার শর্মার ও তাইই মনে করেন কিনা সম্ভব হলে সুকৌশলে জেনে নিও।
সালাউদ্দীন কয়েক মাস পর বোম্বে থেকে ফিরে এলো। বলল, হ্যাঁ, পন্ডিতজীও আলী আকবর খাঁ সাহেবকেই উপমহাদেশের জীবিত শ্রেষ্ট ধ্রুপদী শিল্পী মনে করেন।

২

ওস্তাদ আলী আকবর খাঁন আমাকে আমার ২১ বয়স বয়েসে
ভীষনই এলোমেলো করে দিয়েছিলেন। আমার তৎকালীন বিশ্বাসের ভিতটি
একেবারেই ধ্বসিয়ে দিয়েছিলেন ...আমাকে ভীষনই অস্বস্তির ভিতর ফেলে দিয়েছিলেন
উপমহাদেশের জীবিত শ্রেষ্ট ধ্রুপদী শিল্পীটি। এই অস্বস্তি আমি এখনও বয়ে বেড়াচ্ছি।
অর্থহীন ও অযৌক্তিক বলে যা কোনওদিনই মেনে নিতে পারি নি
সেই ঈশ্বরের প্রতি আমাকে আমার ২১ বছর বয়েসে ওস্তাদ আলী আকবর খাঁন
তাঁর বাজনার মাধ্যমে দারুণ কৌতূহলী করে তুলতে পেরেছিলেন ।

৩

সম্ভবত
মানুষের মস্তিস্কের ভিতরের
কোনও গুপ্তস্থানে থাকে ঐশ্বরিক অনুভূতি-কোষ।
সুপ্ত থাকে; সহজে যা জাগ্রত হয় না, তবে পরম মুহূর্তে জেগে উঠতে পারে।
আমার জীবন ও আমার জীবনের যা সকল বিস্ময়কর ঘটনা-সেসবের কারণ নির্ণয়ে আমি সক্ষম
বলেই ঐশ্বরিক অনুভূতি কোষ আমার মস্তিকের ভিতরে কখনও জাগে নাই।

৪

মনোরম এ সবুজাভ ব-দ্বীপে জন্মলাভের সুফল হিসেবে
মা ও অন্যান্য নারী-তাদের কবোষ্ণ স্নেহপ্রেম
রোদ,
রাত, তার গভীরতা
একটি চড়ূই পাখির খুঁটিনাটি সৌন্দর্র্য ও বিস্ময়-
তারপর, শৈশবেই মেঘনানদীর মোহনামূখী বিস্তার দর্শন
জীবনে প্রথম সমুদ্র দেখার অনুভূতি
কিংবা
কিতাবের সুরেলা শোলোক
কিংবা
রহস্যময় আষাঢ় শ্রাবণের আলোআধাঁরি -তাদের শব্দময় বৃষ্টিপাত,
আশ্বিনের ভোর কিংবা
কুয়াশা লিপ্ত কার্তিকের ঘোর সন্ধ্যা ...ইত্যাদি
সিগারেট ও নেশা করার উন্মাতাল দিনগুলিতেও আমার
ঐশ্বরিক অনুভূতি জাগ্রত হয় নাই ...
কেবল; .....................................কেবল .............

আমার ২১ বছর বয়সে
আলী আকবর খানের মহিমাময় সরোদে
রাগ যোগিয়া কালেংগ্রা শোনার সময়-
আমার আজও মনে আছে
হে, ঈশ্বর আমি কেঁপে উঠেছিলাম
হ্যাঁ, আমি ...কী আশ্চর্য! ...আমি আমার ভিতরে প্রবল এক
ঐশ্বরিক অনুভূতি টের পেয়ে শিউরে উঠেছিলাম।
আশ্চর্য! যে ঈশ্বরের অস্তিত্ব আমি অর্থহীন ও অযৌক্তিক মনে করতাম।
এবং আজও করি।
অথচ, কেবল; আলী আকবর খানের মহিমাময় সরোদে
রাগ যোগিয়া কালেংগ্রা শোনার সময়
ঐশ্বরিক অনুভূতিটি আমার মথ্যে বলে মনে হয় নি।
আজও হয় না। আমার সিডি প্লেয়ারে রাগ যোগিয়া কালেংগ্রা বাজার সময়
মনে হয় জীবন অর্থহীন নয়, জীবনের মানে আছেন, ঈশ্বর পরম যত্নভরে জীবন সাজিয়েছেন ...
এবং মানবরুপে জন্ম লয়ে আমার জীবন সার্থক। সার্থক ও পরিপূর্ন।
এ বোধ তীব্র সূখকর যৌনানুভূতিরর চেয়েও সাবলাইম
সাবলাইম এবং গভীর
এই অনুভূতিতে যৌন-পরবর্তী কোনও অতৃপ্তি বা গ্লানিবোধ নেই ...
এবং
এভাবেই আমাকে ভীষন অস্বস্তিতে ফেলে দিয়েছেন
উপমহাদেশের শ্রেষ্ট ধ্রুপদী শিল্পী ওস্তাদ আলী আকবর খাঁন ...
যেহেতু আমি বিশ্বাস করি ঈশ্বরের অস্তিত্ব অলীক ও অপ্রয়োজনীয় ...

৫

তখন বলেছি
সম্ভবত
মানুষের মস্তিস্কের ভিতরের
কোনও গুপ্তস্থানে থাকে ঐশ্বরিক অনুভূতি-কোষ।
সুপ্ত থাকে; সহজে যা জাগ্রত হয় না, তবে পরম মুহূর্তে জেগে উঠতে পারে।

প্রশ্ন এই-কে পারে জাগাতে?
আমি তো একজনের নামই জানি ...
গতকাল তিনি চলে গেছেন।

পুনশ্চ: যোগিয়া ও কালেংগ্রা দুটি পৃথক রাগ; আলী আকবর খাঁন অতি সুকৌশলে বুনেছেন। রাগটির লিঙ্ক এখনই দিতে পারলাম না বলে আন্তরিক দুঃখিত।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৭
১৮টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×