somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি নিত্য নাটকের উপক্রমনিকা এবং অামাদের সরকার...

০৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উঠে দেখি ৯:৩০ টা বাজে...ফোন-এ এলার্ম বেজে বেজে বন্ধ হয়ে গেছে। দৌড়ে দৌড়ে মুখহাতে পানি ছিটাচ্ছি, নাস্তা করছি অার ঠকঠক করে কাপছি। রাস্তায় নামার অাগে খবরের কাগজে দেখি সরকার আগেই রাস্তায় নেমে গেছে। শিরোনাম "মুটামুটি সঠিক পথে সরকার"। অামিও রাস্তায় নামি, দেখি কয়েকজন লাঠি নিয়ে তেড়ে অাসছে অামার দিকে। বাঙালির সন্তান হিসাবে দৌড় দেওয়ার জন্য পজিশান নিলাম, দেখলাম, লাঠির অগায় লাঙল বিদ্যমান। মনে পড়ল অাজ জাতীয় পাটির্ কোথায় যেন সমাবেশ করবে। যাহোক, সকাল সকাল ঠেঙানির খওয়ার ভয় কাটিয়ে যুদ্ধপ্রস্তুতি নিয়ে ফুটপাতে দাড়িয়ে বাস এর জন্য দৃষ্টি মেলে দিলাম। যতদূর চোখ যায় কোনো বাসের টিকিটিও দেখা যায়না। ২৫ মিনিট এর মত দািড়য়ে থেকে যাও একটা বাস হেলেদুলে অাসতে লাগলো, তাতে ভর করে অাছে মানুষের উপর মানুষ। বিসমিল্লাহ বলে যুদ্ধে ঝাপিয়ে পড়লাম... অনেক কষ্টে অর্জিত অভিজ্ঞতা পুজি করে পকেট অার মোবাইল খোদার জিম্মায় রেখে লটকে গেলাম বাসের হ্যান্ডেলে। বাস ছাড়লো। বাসের সবাইকে অবাক করে দিয়ে বাস চলতে শুরু করল এবং অারো অবাক করে দিয়ে প্রায় ২০০ মিটার(!) এগিয়ে গেল কোন যানজট ছাড়াই!!! আমি ঝুলা থেকে সোজা হয়ে দাড়ালাম, ভাগ্য ভালো পাশের লোকটা ষন্ডামার্কা কেউ না। নাহলে যেভাবে উনার পায়ের উপর অারাম করে দাড়িয়েছি, অন্য কেউ হলে এতক্ষন অামার দু-চারটা দাত রেখে বাকি বডি বাস থেকে ইটা মেরে ফেলে দিত। ২০০ মিটার এর পরই শুরু হল নিত্যদিনের "ধীরে চলো" প্রতিযোগিতা। সেই চিরাচরিত জ্যাম। মালিবাগ থেকে মহাখালি আসতে লাগলো পাক্কা দের ঘন্টা। আমরা যেন এই নগরীতে প্রতি মুহূ্েতর্ বন্দি বাসিন্দা...যানজট আমাদের কারাগার।

"মুটামুটি সঠিক পথে সরকার"- কোন পথে? অামরা আম জনতা যখন চলতি পথে যানজটে পরে হাসফাস করি,শত শত কমর্ঘন্টা নষ্ট হয়, কই অামাদের পথের পাশে তো সরকার কে দেখি না?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×