ইংরেজি নববর্ষের দিন উত্তরপূর্ব ব্রাজিলের একটি কারাগারে ঘটেছে এক মজার ঘটনা। একটি বিড়াল মোবাইল ফোন, করাত ও ছোট ড্রিল মেশিন নিয়ে নিঃশব্দে কারাগারে ঢোকার সময় তাকে হাতেনাতে ধরেছে কারারক্ষীরা। বেচারা বিড়ালকে আটকেও রাখা হয়েছিল কিছুক্ষণের জন্য। রক্ষীরা কারাগারের মূল গেটের কাছে একটি সাদা বিড়ালকে সারা গায়ে এলোমেলোভাবে টেপ প্যাঁচানো দেকে বিস্মিত হন। আরও কাছে গিয়ে তারা যা দেখলেন, তাতে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। বিড়ালটির গায়ে টেপের সঙ্গে প্যাঁচানো একটি মোবাইল, একটি করাত, ছোট ড্রিল মেশিন, একটি এয়ারফোন, একটি মেমোরি কার্ড, কয়েকটি ব্যাটারি ও ফোনের চার্জার উদ্ধার করেন তারা। স্থানীয় পুলিশ মূল ঘটনা জানতে তদন্তে নেমে পড়েছেন। এ ঘটনায় ওই কারাগারের ২৬৩ জন বন্দিকেই সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে কারা কর্তৃপক্ষ। জেল থেকে পালানো ও বাইরে সাহায্য চেয়ে যোগাযোগ করার জন্য জন্য তারা ফন্দি এঁটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। কারাগারের এক মুখপাত্র বলেছেন, যেহেতু বিড়াল কথা বলতে জানে না তাই প্রকৃতপক্ষে কে দায়ী তা বের করাটা বেশ কঠিন। অবশ্য বিড়ালটিকে কিছুক্ষণ আটকে রাখার পর চিকিৎসার জন্য তাকে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।