somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিমি সেভিলের অন্ধকার অধ্যায় উন্মোচন

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিবিসির সাবেক জনপ্রিয় তারকা জিমি সেভিলের যৌন নিপীড়নের আরও অনেক নতুন তথ্য উন্মোচিত হয়েছে। তাঁর হাতে যৌন পীড়নের শিকার সবচেয়ে কম বসয়ী হলো আট বছরের এক বালক। সবচেয়ে বেশি বয়সী ৪৭ বছরের নারী। তবে নির্যাতিত ব্যক্তিদের ৭৩ শতাংশের বয়স ১৮ বছরের নিচে। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ১৩ থেকে ১৬ বছর বয়সীরা। তাঁর হাতে প্রথম নির্যাতনের ঘটনা ঘটে ১৯৫৫ সালে আর শেষটি ঘটে ২০০৯ সালে।
বিবিসির খবরে বলা হয়, যুক্তরাজ্যের সাবেক জনপ্রিয় টিভি তারকা সেভিলের জীবনের রহস্য উদঘাটন ও তাঁকে সহায়তাকারী ব্যক্তিদের পাকড়াও করতে স্কটল্যান্ড ইয়ার্ড ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থা এনএসপিসিসির যৌথ উদ্যোগে অপারেশন ইউট্রি নামে তিন মাস আগে একটি তদন্ত শুরু করে। আজ শুক্রবার প্রকাশিত ওই তদন্ত প্রতিবেদনে সেভিল সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেভিলের বিরুদ্ধে ২৮টি বিভিন্ন স্থানে ২১৪টি যৌন নির্যাতনের ঘটনার রেকর্ড রয়েছে। এ স্থানগুলোর মধ্যে রয়েছে বিবিসির স্থাপনা, রেকর্ড স্টুডিও, ম্যানডেভিল হাসপাতাল ও উচ্চ নিরাপত্তার ব্রডমুর মানসিক হাসপাতাল। সেভিল প্রায় ১৩টি হাসপাতালে যৌন নির্যাতন করেছেন। এগুলোর মধ্যে রয়েছে লন্ডনের গ্রেট ওরমন্ড স্ট্রিট হাসপাতাল ও ওয়েটফিল্ড হসপিস।
বিবিসির কার্যালয়ে সেভিলের যৌন নির্যাতনের ঘটনা ঘটে ১৯৬৫ থেকে ২০০৬ পর্যন্ত। তাঁর হাতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় ১৯৬৬ থেকে ১৯৭৬ এই দশকে। শিশু নির্যাতনের জন্য সেভিল কোনো চক্র পরিচালনা করতেন কি না, সেটি এখনো তদন্ত করা হচ্ছে।
যুক্তরাজ্যের জনপ্রিয় টিভি তারকা জিমি সেভিল ২৯ অক্টোবর ২০১১ মারা যান এবং তাঁর মৃত্যুর প্রায় এক বছর পর গত বছরের অক্টোবরে তাঁর বিতর্কিত জীবন ও যৌন নির্যাতনের অজানা তথ্য বেরিয়ে আসে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×