somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণ করতে এসে কাটারির কোপে কুপোকাত

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কারও দয়া বা সাহায্যের জন্য সে অপেক্ষা করেনি। ধর্ষণ করতে আসা যুবককে বার বার কাটারির আঘাত করে নিজেই নিজেকে বাঁচিয়েছে সে। আর ধর্ষণকারীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে এখন সে মাধেপুরার ‘নায়িকা’।

ভারতের প্রত্যন্ত গ্রামের গরিব ঘরের ১৫ বছরের মেয়েটি পুলিশ প্রশাসনেরও ‘নয়নের মণি’ হয়ে উঠেছে। তাকে আগামী প্রজাতন্ত্র দিবসে সাহসিকতার জন্য পুরস্কৃত করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঘরে একাই ছিল ১৫ বছরের মেয়েটি। দিদির বাচ্চা হবে, তাই মা গিয়েছিলেন পূর্ণিয়ায় দিদির বাড়িতে। বাবা ও দাদা পঞ্জাবে কাজ করেন। গত দু’দিন ধরে সে একাই বাড়িতে।

এরই সুযোগ নিয়েছিল গ্রামেরই ১৯ বছরের ছেলে পবন কুমার মুখিয়া। ঘর ফাঁকা পেয়ে দু’দিন ধরে ধর্ষণের চেষ্টা করে শেষ পর্যন্ত অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর হাতে রক্তাক্ত হয়ে এখন সে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, মাধেপুরার উধাকিষাণগঞ্জ থানার কুস্তানি গ্রামে ওই মেয়েটির বাস। প্রথম রাতে এক যুবক তার ঘরে ঢোকার চেষ্টা করেছিল বলে সে পুলিশকে জানায়। কিন্তু তাকে সে চিনতে পারেনি।

এই ঘটনার পরে কাউকে কিছু না বলে মেয়েটি পরের রাতে ধারালো কাটারি পাশে নিয়ে শুয়েছিল। আশঙ্কায় রাতে দু’চোখ এক করতে পারেনি মেয়েটি। তাদের ঘরটি তেমন সুরক্ষিত না হওয়ায় ভয়ও ছিল বেশি। তবুও সে সাহস নিয়ে সেদিনও একাই ঘরে ছিল। ফের যে সে আক্রান্ত হতে পারে সে আশঙ্কা ছিলই।

সেটাই সত্যি করে রাত ১২টা নাগাদ ঘরে হানা দেয় ওই গ্রামেরই ছেলে, পবন কুমার। ভয় না পেয়ে ওই মেয়ে সাহস করে নিজের রাখা ওই অস্ত্র দিয়ে আক্রমণ করে পবন কুমারকে। প্রথমে মাথায় আঘাত করলে ছেলেটি পালাতে যায়। এরপরেও সে ছাড়েনি। তাড়া করে পবনের পিঠে সে আঘাত করে।

আক্রান্তকারী ছুটে পালানোর চেষ্টা করে। মেয়েটির রাগ তখনও কমেনি। তাকে আটকানোর জন্য ফের পবনের উরুতে আঘাত করে। তিনটি আঘাতের পরে পবন মাটিতে পড়ে যায়। তারপরেই মেয়েটি চিৎকার করে গ্রামের মানুষদের ডেকে তোলে।

গ্রামবাসীরা এসে পবনকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ এসে প্রথমে পবনকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয় হয়।

খবর পেয়ে পরের দিন মা আশাদেবী বাড়িতে ফেরেন। তাঁকে ডেকে পাঠানো হয় থানায়। মেয়ে ও মায়ের সঙ্গে কথা বলেন থানার ওসি সুরেশ প্রসাদ রাম। মেয়েটি লিখিতভাবে পুলিশকে ওই রাতের ঘটনার কথা সবিস্তার জানায়।

পুলিশকে এই অভিযোগ জানানোর পরে পবনের সঙ্গেও পুলিশ কথা বলে। পুলিশের কাছে পবন যা বয়ান দিয়েছে তা বিশ্বাসযোগ্য নয় বলে থানা জানিয়েছে।

ওসি সুরেশ প্রসাদ বলেন, ‘আমরা তদন্ত করে দেখেছি ছেলেটি যা বলছে তা ঠিক নয়। ওই রাতে যা ঘটেছিল তা ওই মেয়েটির ঘরেই ঘটে। অভিযোগে প্রাথমিক ভাবে পবনকে দোষী করা হয়েছে।’

মাধেপুরার পুলিশ সুপার সৌরভ কুমার বলেন, ‘মেয়েটি সাহসের যে পরিচয় দিয়েছে তার জন্য তাকে পুরস্কৃত করা হবে। তার এই কাজের জন্য আমরা তাকে সাহসিকতার পুরস্কার দিতে চাই। জেলা প্রশাসককে এই ব্যাপারে সুপারিশ করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসে তাকে এই পুরস্কার দেওয়া হবে।’
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×