somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন টিভি চ্যানেল কোন দলকে সর্থমন করে ? কে সবচেয়ে বেশি জনপ্রিয় ? সামগ্রিক বিবেচনায় কে এগিয়ে ? :|

২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সব টিভি চ্যানেল ATN BANGLA, CHANNEL I, NTV, AKUSEY ETV, BANGLA VISION, R TV, DESH TV, DIGANTO TV, BOISHAKHI TV, ISLAMIC TV, ATN NEWS, MY TV, MOHONA TV এবং সবচেয়ে জনপ্রিয় টিভি এর ৫ টি দৃষ্টিকোন থেকে বিশ্লেষন । কে কোন দলের প্রতি দুর্বল এবং তা কিভাবে প্রকাশ করে তার উওরসহ যে পাচটি কারনের জন্য আমরা ১টি চ্যানেলকে সেরা বিবেচনা করতে পারি তার সব ই আছে এ লেখায় ।




এখানে বলে রাখা ভাল শুধু লেখকের মত ই এখানে প্রকাশ পাই নি আরও ১০ জনের মত নিয়ে সার্বিক দিক বিবেচনা করে লেখাটি প্রকাশ করা হল ।

ATN BANGLA
১। খবর কেমন : খবরের মান বেশ ভাল । মোটামুটি উল্লেখযোগ্য সব খবরই এরা সম্প্রচার করে থাকে । তবে মাঝে মাঝে বিরক্ত লাগে মাহফুজুর রহমান কারনে অকারনে খবরের মধ্যে আসলে ।
২। খবরে রাজনীতিক দৃষ্টিভঙ্গি : নির্দিষ্ট দলকে সমর্থন করে না । কিন্তু এ চ্যানেল অনেক চালাক । বলা যেতে পারে চালাকের পটু । যে সরকার ক্ষমতায় আসে তার গুনগানে ব্যস্ত থাকে বেশ কিছুদিন যদিও ধীরে ধীরে আগের আবস্থানে ফিরে আসে । তবে এদের খবর পরিবেশনটা এমন থাকে যেন সরকারি দল খুশি থাকে আর বিরোধীদল ও যেন অখুশি না হতে পারে ।
৩। বিনোদন : বেশ পরিচ্ছন্ন । ১০০ তে ৯০ পাবে । কারন এদের অনুষ্ঠানের মান বেশ ভালো বিশেষ করে নাটক ও ধারাবাহিক নাটকগুলো সাধারন দর্শকদের কাছে বেশ জনপ্রিয় । বিজ্ঞাপন দেখানোর মাএা সবচেয়ে সন্তোষজনক । ইভা রহমানের আত্যাচারে এ চ্যানেলটা বেশ কলুষিত ।
৪। রাজনীতি বিষয়ক অনুষ্ঠান : কেউ দেখে বলে মনে হয় না । তবে বর্তমানে দিন বদলের ২ বছর নামে যে অনুষ্ঠানটা করছে তাতে বেশ জনপ্রিয়তা লাভ করছে এবং মানের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে ।
৫। ধর্মীয় অনুষ্ঠান : যে কোন টিভি চ্যানেল থেকে দর্শক জনপ্রিয়তায় অনেক এগিয়ে ।
প্রাপ্তি ও সমালোচনা : ১৯৭১ এর মুক্তিযুদ্ধের অর্কাইভ ভিডিও । এ অবদান কেউ কোন দিন ভুলতে পারবে না । কোন নির্দিষ্ট বিষয় নিয়ে এদের অতিবারাবারি নাই । কিছু কিছু বিষয়ে অপেশাদারি মনোভাবের কারনে তারা জনপ্রিয়তার সর্ন্বশিকরে পৌছাতে পারছে না ।


CHANNEL I
১। খবর কেমন : খবরের মান অনেক ভাল । মানে বেশি ভাল হলে যে সমস্যা হয় এদের ও একি সমস্যা । মাঝে মাঝে অনেক খবর ও তারা শিরোনাম রুপে প্রকাশ করে যা অন্য কোন চ্যানেলও দেখায় না । এরা মুক্তিযুদ্ধ ও কৃষি বিষয়ক খবরে অতি উৎসাহ্‌ দেখায় ।
২। খবরে রাজনীতিক দৃষ্টিভঙ্গি : থাকতে চায় নিরপেক্ষ কিন্তু থাকতে পারে না । আওয়ামীগকে মনে মনে সমর্থন করে বলে অনেকেই মনে করেন ।
৩। বিনোদন : অনুষ্ঠানের মান ভালো করতে সব কিছু করে কিন্তু কেউ দেখতে চায় না । নাটক ও ধারাবাহিক নাটকে দর্শকপ্রিয়তা আশানুরুপ নাই । ১০ মিনিট কিছু দেখালে ১৫ মিনিট তারা বিজ্ঞাপন দেখায় । এরা অনেক রিয়েলিটি শো করে প্রথমে বেশ জনপ্রিয়তা পেলেও বর্তমানে তা হাস্যকর ও অশ্লীল পর্যায় নিয়ে গেছে ।
৪। রাজনীতি বিষয়ক অনুষ্ঠান : সর্বোপ্রথম এরাই শুরু করে ও অনেক দর্শকপ্রিয়তা লাভ করে ।
৫। ধর্মীয় অনুষ্ঠান : তেমন নেই । বরং এদের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক উগ্র ধর্মীয় লোক বলে সমালোচিত হয়েছে ।
প্রাপ্তি ও সমালোচনা : শাইখ সিরাজের কৃষি বিষয়ক অনুষ্ঠান । শাইখ সিরাজ একদিন নোবেল পুরষ্কার পেতে পারেন কৃষি ক্ষেএে তার অবদানের জন্য । সবকিছুতেই অতিরিক্ত বিষয়ে বাড়াবাড়ি এদের জনপ্রিয়তা হ্রাসের অন্যতম কারন ।


NTV
১। খবর কেমন : মান তেমন ভালো না । কোন খবর গুরুত্বপূর্ন কোনটা কম গুরুত্বপূর্ন সে বিষয়ে তাদের উপলদ্ধি কম । বি.ন.পি এর খবরগুলো বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করে ।
২। খবরে রাজনীতিক দৃষ্টিভঙ্গি : বি.ন.পি । তবে নিরপেক্ষতা ধরে রাখতে চেষ্টা করে তেমন সাফল্য পায় না ।
৩। বিনোদন : মনের মানুষ মত নাটক দেশে ব্যাপক সারা ফেলেছিল । কিছু কিছু নাটক ও বেশ সুনাম কুড়িয়েছে বটে । এদের সবচেয়ে জনপ্রিয়তা ধারাবাহিক নাটকে । তবে অবশ্যই তা শুধু যুব সমাজের মধ্যে । গ্যাজুয়েটের মত নাটকগুলো যতদিন এরা প্রচার করবে ততদিন পর্যন্ত এরা দর্শক ধরে রাখতে পারবে ।
৪। রাজনীতি বিষয়ক অনুষ্ঠান : দর্শক দেখে না তেমন ।
৫। ধর্মীয় অনুষ্ঠান : মোটামুটি করে । বর্তমানে তুলনামূলক বেশি করার চেষ্টা করছে ।
প্রাপ্তি ও সমালোচনা : আগুনে পুড়ে এমনিতেই তারা নিঃস্ব হয়ে গেছিল । এদের প্রাপ্তি বলতে , অনেক কিছুই এরা সরাসরি সম্পচার করে যা অন্য কোন চ্যানেল করে না । কেমন জানি এদের মধ্যে কি নেই নেই একটা ভাব আছে ।

পর্ব ২ তে ৪ টি ও বাকিগুলো পর্ব ৩ এ প্রকাশ করে হবে ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×