somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইদানিঙ্গের দিনকাল

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শ্রাবু,
ইদানিঙ্গকালের দিনগুলো যেন একটু কেমন কেমনই কাটছে। গত সপ্তাহে বুধবার রাতে অসুস্থ হয়ে পড়ি হঠাৎ। প্রচন্ড জ্বর আসে। অথচ পরদিন পরীক্ষা! অনেক কষ্ট করে ন্যূনতম প্রিপারেশন নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে এক্সাম হলে যায় অনেক কষ্ট করে। কোন মতে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসি। সেই থেকে অসুস্থতা পূর্ণ মাত্রায় চেপে ধরে। হাড়ের জোড়গুলোয় প্রচন্ড ব্যাথা। প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে। ঘুমের ঘোরে সারারাত "লা-ইলাহা ইল্লাল্লাহ" পড়ি। ব্যাথার জ্বালায় প্রচন্ড অস্থির ছিলাম। আমাদের এখানকার ডাক্তারের উপর আস্থা উঠে গিয়েছিল বহুদিন আগে থেকেই। ব্যাথার স্ট্যাতাস ফেইসবুকে দেওয়ার পর রিমি (RMC'র ফার্স্ট গার্ল) জানায় আর্থ্রাইটিস নামে এক ভয়ঙ্কর রোগের লক্ষন এটা। প্রচন্ড ভয় পাই। অনিচ্ছা সত্ত্বেও দৌড়ায় ডাক্তারের কাছে।

যাবার আগে রুমমেটদের বলে গেছিলাম দেখিস আবার প্যারাসিটামল দিবে। ডাক্তারকে সব খুলে বললাম। ডাক্তার বললো এটা কিছু না। একটু বেশি লাফালাফি করেছ সেজন্য। Entacyd আর Flamex দিল ওষুধ হিসেবে। ছয়টা ছয়টা করে বারটা। দিনে দুইবার খেতে হবে। সকালে আর রাতে।

আমার সকালটা কেনজানি একটু বেশিই দেরিতে হয়। এবার আসার পর মাত্র ২-৩ দিন ব্রেকফাস্ট পেয়েছি ক্যাফেটেরিয়ায়। পাবই বা কিভাবে? ঘুম থেকে উঠি ১০ টায়। সকালে ওষুধ খেতাম ১২ টায়, রাতেরটাও ১২ টায় ;) । ভয় পেয় না। ক্লাশ মিস করিনি। দুইটা ক্লাশে যায় নি। কিন্তু এটেন্ডেন্স পেয়েছি প্রক্সির বদৌলতে ;)

কয়েকদিন মিশুকটাও জ্বালালো বেশ। তুমি জান, আমি লাইত জ্বালিয়ে ঘুমাতে পারিনা রাত্রে। আর শালা মিশুইক্যা নাকি রাতে লাইট ছাড়া ঘুমাতেই পারে না। সালা কি এখনও বাবু নাকি!! X(( X(( X(( X((

একটা হেডফোন কেনা জরুরী হয়ে পড়েছে। রুমমেটদের জ্বালাতে ভাল লাগে না। আজ বেশ কয়েক ডলার তুললাম ব্যাঙ্ক থেকে। বাজারে গেছিলাম। টমেটো, গাজর কিনেছি। টমেটো খেতে পারি। কিন্তু গজর খেতে গিয়ে দাতে ব্যাথা লাগে।

যে দাতটার ফিলিং করিয়েছিলাম। সেটার পাশটা একটু ভেঙ্গে গেছে সম্ভবত। জান শ্রাবু ইচ্ছামতো খেতেও পারি না। কেনার সামর্থ থাকলেও খাবার সামর্থ নেই। চানাচুর সহ অনেক কিছুই বাদ দিতে হয়েছে দাতের সমস্যার কারণে । দাতের দাক্তারের কাছে যাওয়া লাগবে আরেকবার।

তোমার ম্যাসেজ পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আমি সারাদিন ক্লাশে ছিলাম, তাই রিপ্লাই দিতে পারিনি।

জান, রাকিব ভাই না আমাদের টিচার এখন। আজ আমাদের ল্যাব নিয়েছে। রাকিব ভাইকে চিনছো না? ঐ যে আমাদের কলেজের। একসাথে বাসে গিয়েছিলাম রাকিব ভাইয়ের সাথে। রাকিব ভাইকে দেখে কেন জানি একটু লজ্জা লজ্জা লাগছিল। আমাকে জিজ্ঞেস করছিল, "কি খবর, কেমন আছ?" আমি ভাল বলেই দৌড় দিয়ে পালিয়ে এসেছি। :P

এখন খুব ভাল আছি আল্লাহর রহমতে। আজকের এক্সাম ভাল হয়নি একদমই। সময় পাইনি কমপ্লিট করার। অথচ আমার পড়া ছিল সবই। যাহোক, আমার মন খারাপ না। আমি ভাল আছি এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।


আমি আর তোমাকে ভালভাবে পরালেখা করতে বলব না। কি হবে এত পড়াশোনা করে? খামাখা! আমাদের জীবনে পড়ালেখাই কি সব? তোমার যেটা ভাল লাগে সেটা করিয়ো। আমি বাধা দেব না। আল্লাহ তোমাকে ভাল রাখুক, সুস্থ রাখুক। তাহলেই খুশি।

আজ আম্মু কল দিয়েছিল। আম্মুকে খুশি খুশিই মনে হলো। বাড়ির সবাই ভালই আছে সম্ভবত। তোমার ভাইয়াও ফোন দিয়েছিল। আমাকে বেড়াতে ডাকছিল :D
আমি না করে দিয়েছি ;) কয়েক মিনিট খুব কচলাল। আই, আই, কেন আসবি না? আমি চলে আসব নাহলে ইত্যাদি ইত্যাদি। :|

ভাল থাক। পারলে কাল আবার লিখব।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×