আমার একটাও ভালবাসা নেই-
নেই রুপালী মায়াবী জোছনা।
নেই বৃষ্টি ভেজা আকাশ ছোঁয়া
বাতাসে সুরের মূর্ছনা।
নেই স্মার্ট ফোন; নই আমিও স্মার্ট;
নেই আই-পড, আই-প্যাড, বিন জেলী, ব্র্যান্ডের টি-শার্ট,
নেই ফেসবুক-টুইটার;-নই চিত-বাটপার।
বলতে পারো মফিজ, আবুল, খ্যাত যা ইচ্ছে আর-
তার পরেও মন আছে, আছে চোখ।
সেই চোখে আটকে গেল তোমার রুপ, সেই মুখ!
পারি না লিখতে; কিংবা গাইতে-
তবুও আমি প্রেমিক।
ভালবাসি তোমাকে; হ্যাঁ কিংবা না-
তোমার বিবেচনায় সঠিক।
-ঝড়ের পাখি
৩০-১০-১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


