somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোপালগঞ্জে আমানতকারীদের সংবাদ সম্মেলন

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোপালগঞ্জে ১৭ কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া প্রিমিয়ার ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ক্ষতিগ্রস্ত আমানতকারীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে। শুক্রবার গোপালগঞ্জ প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করে। এ সময় প্রতিষ্ঠানটিতে আমানতকারী ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন মো. ইদ্রিস আলী ভূঁইয়া।
মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি গঠন করে এভাবে নিরীহ জনগনের টাকা নিয়ে উধাও হওয়া এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার । সারা বাংলাদেশে এ রকম কয়েক হাজার সোসাইটি রয়েছে, যারা কর্তৃপক্ষের নাকের ডগায় বসে শাখা -প্রশাখা খুলে জনগনকে ফতুর করে দিচ্ছে । সমবায় মন্ত্রনালয়, সমবায় বিভাগ, সমবায় অধিদপ্তর সকলেই জেনে না জানার ভান করছে ।
সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধন,২০০২ ও সংশোধন,২০১৩) এর ২৩ ক ধারায় বলা আছে :
১) কোন সমবায় সমিতি উহার কার্যক্রম পরিচালনার জন্য কোন শাখা অফিস খুলিতে পারিবে না , তবে এই বিধান হইবার পূর্বে কোন অনুমোদিত শাখা অফিস থাকিলে, উহা এই বিধান কার্যকর হইবার ৬ (ছয়) মাসের মধ্যে মূল সমিতির সাথে একীভূত হইবে অথবা সমবায় সমিতির আবেদনক্রমে উক্ত শাখা অফিস প্রাথমিক সমবায় সমিতি হিসাবে নিবন্ধিত হইবে পারিবে ।
কোন ব্যক্তি এই ধারার কোন বিধানর লঙ্ঘন করিলে অনধিক ৭ (সাত) বৎসর কারদন্ড বা অনূ্ন ১০ (দশ) লক্ষ টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডনীয় হইবেন ।
২৩ খ ধারায় - বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতীত সমবায় সমিতি কর্তৃক ব্যবসা পরিচালনার উপর বিধি নিষেধ (১) কোন সমবায় সমিতি বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতিরেকে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করিতে পারিবে না ।
(২) কোন ব্যক্তি এই ধারার কোন বিধান লঙ্ঘন করিলে অনধিক ৭ (সাত) বৎসর কারাদন্ড বা অন্যূন ১০ (দশ) লক্ষ টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডনীয় হইবেন ।
শক্ত আইন থাকা সত্ত্বেও সমবায় সমিতির কর্তৃক শাখা খোলে ব্যাংকিং এর আদলে আমানত গ্রহন করছে এবং গ্রাহক প্রতারিত হচ্ছে । এতে বুঝা যায় শর্ষের ভিতর ভূত আছে ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার-দেনার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল কেন গুরুত্বপূর্ণ

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে জুন, ২০২৬ সকাল ১১:২৭



ব্যক্তিগতভাবে আমি কাউকে টাকা ধার দেওয়ার পক্ষপাতী নই। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, ধার দেওয়া টাকা সময়মতো বা সম্পূর্ণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম থাকে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের জন্য... ...বাকিটুকু পড়ুন

অনশন আপডেট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৭

আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির দাবীতে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি করার লক্ষ্য স্থাপন করেছি। এই ১ ঘণ্টা আমি কোন খাবার বা পানীয় গ্রহণ করবো না।... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×