somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেটে ১৬ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিলেট সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডে পুনঃনির্বাচনে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আবদুল মুহিত জাভেদ। গতকাল ওয়ার্ডের ৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের পর সন্ধ্যায়
বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। আর এই ফলাফলে ১২৪ ভোটে নবনির্বাচিত কাউন্সিলর জাভেদ কাউন্সিলর প্রার্থী জামাল আহমদকে পরাজিত করেছেন। বিকালে সর্বশেষ ফলাফলে জানা গেছে, নতুন প্রার্থী আবদুল মুহিত জাভেদ পেয়েছেন ২৫০১ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী জামাল আহমদ পেয়েছেন ২৩৭৭ ভোট। ১৫ই জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ১৬ নং ওয়ার্ডের প্রার্থী জামাল আহমদ ও আবদুল মুহিত জাভেদ সমান সংখ্যক ভোট পান। ওই নির্বাচনে দুই প্রার্থীই ১৭৭৪টি করে ভোট পান। এ কারণে ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি যাচাইয়ে পুনঃনির্বাচনের প্রয়োজন পড়ে। শনিবার এ ওয়ার্ডের পুনঃভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। ওয়ার্ডের মোট ভোটার প্রায় সাড়ে ৮ হাজার। সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওয়ার্ডের দি এইডেড স্কুল ও কিশোরী মোহন বিদ্যালয়ের স্থাপিত চারটি কেন্দ্রে ভোট শুরু হয়। তবে, সকাল থেকে সব ক’টি কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা যায়। বেশির ভাগ পুরুষ ভোটারই সকালে ভোট দেন। দুপুর হতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তবে, এই বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। দু’টি স্কুলে স্থাপিত চারটি ভোটকেন্দ্রের বাইরে দুই প্রার্থীর বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ কারণে র‌্যাব ও পুলিশের বেশ কয়েকটি টিম দিনভর গোটা ওয়ার্ডে পাহারা দেয়। দুই জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দু’টি ভ্রাম্যমাণ টিমও নিরাপত্তায় নিয়োজিত ছিলো। তবে, এইডেড কেন্দ্রে ভোটার কম থাকায় দুই প্রার্থীই দিনের বেশির ভাগ সময় কাটান কিশোরী মোহন কেন্দ্রে। এতে ওই কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। দুপুরের দিকে দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। কাউন্সিলর প্রার্থী জামাল আহমদ জানিয়েছেন, নির্বাচনে নানা ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা চালানো হয়েছে। এছাড়া রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্রের বাইরে ভোটারের মধ্যে প্রভাব বিস্তার করে। এতে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে। তবে, তিনি জানান, মানুষ উন্নয়নের ধারাবাহিতা চায় বলে তাকে ফের নির্বাচিত করবে। তবে, অপর কাউন্সিলর প্রার্থী আবদুল মুহিত জাভেদ জানিয়েছিলেন, মানুষ পরিবর্তনের পক্ষে। এদিকে, বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণার পর আবদুল মুহিত জাভেদ মানবজমিনকে জানিয়েছেন, তিনি ওয়ার্ডবাসীর কাছে কৃতজ্ঞ। এলাকার উন্নয়ন ঘটাতেই মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। উল্লেখ্য, এবারের সিটি নির্বাচনে সিলেটের ২৭টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডে জামায়াত সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ১১টি ওয়ার্ডে জামায়াত তাদের প্রার্থী দিয়েছিল।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×