somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাতাসে দুলছে এলাচ

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এলাচে ভরে গেছে শাহজাহানের জমি। বিভিন্নভাবে উদ্বুদ্ধ হয়ে তিনি এলাচ চাষে উৎসাহী হয়ে ওঠেন। প্রতিদিন এলাচ ক্ষেত দেখতে হাজারও মানুষ ভিড় করছেন। শাহজাহান একজন সৌখিন চাষি। দেশের বাইরে থেকে এলাচ গাছের গোড়া সংগ্রহ করেন তিনি। এখন সেই গাছে এলাচ ফুল-ফলে ভরা। চলতি বছর থেকে তিনি বাণিজ্যিকভাবে এলাচ চাষ শুরু করেছেন। দুই বছর ধরে তিনি এলাচ চাষে কাজ করছেন। তিনি মনে করছেন, বাংলাদেশের আবহাওয়া এবং মাটি এলাচ চাষের উপযোগী। সমপ্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মসলা গবেষণা কেন্দ্রের একদল বিজ্ঞানী তার এলাচ চাষ দেখে গেছেন। তারা নমুনা সংগ্রহ করেছেন পরীক্ষা-নিরীক্ষার জন্য। শাহজাহান জানান, এই প্রথম বেনাপোলে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে এলাচ চাষ। বীজ থেকে নয় মূল থেকেই জন্ম নেয় এলাচ গাছ। ইন্টারনেট থেকে এলাচ চাষের তথ্য নিয়ে বিদেশ থেকে এলাচ গাছের মূল সংগ্রহ করে চাষ শুরু করেন ২০১১ সালের মে মাসে। চলতি বছরের মে মাসে ফলন দেখা দেয় প্রতিটি গাছে। মসলার কাজে ব্যবহৃত এলাচ উৎপাদন করতে এ পর্যন্ত তার খরচ হয় ৪ লাখ টাকা। দুই জাতের এলাচ উৎপাদন হয়েছে তার জমিতে। এক ধরনের জাত মাটিতে কাণ্ডের সঙ্গে ফলন হচ্ছে আর এক ধরনের জাতের ফলন হচ্ছে গাছের মাথায়। তিনি আরও জানান, গাছ থেকে এলাচ সংগ্রহ করে ৮-১০ দিন শুকানোর পর বাজারের এলাচের ন্যায় সুগন্ধি পাওয়া যাচ্ছে এ এলাচে। রান্নার মসলার কাজে ব্যবহার করা হচ্ছে এখানকার উৎপাদিত এলাচ। শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, বাণিজ্যকভাবে এলাচ চাষ বাংলাদেশে এই প্রথম। আরও গবেষণা করে এই জাতীয় মসলার চাষ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পারলে দেশে আমদানি নির্ভরতা কমে যাবে। মসলা গবেষণা কেন্দ্র বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কলিম উদ্দীন বলেন, এলাচ চাষ নিয়ে মসলা গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছে। এখানকার এলাচ একটি ভিন্ন ধরনের জাত, এই এলাচের নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। বাংলাদেশের আবহাওয়ায় এলাচ চাষ সম্ভব।
Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×