মনঃ-বুঝ-বুঝং
সে কিছুখ্খন চুপ করে থেকে বলল,'' আসলে মানুষকে বুঝা যতটা কঠিন তার চেয়ে মানুষের মনের ভাষা বুঝা অনেক বেশী কঠিন।'' তার কাব্যিক কথাটা খারাপ লাগল না।
মানুষের মনের ভাষাটা বুঝতে পারা আসলেই কঠিন।এই মনের ভাষা বুঝা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মজার গল্প সৃষ্টি হয়েছে।যেমন:-
একবার ইতালীর রোমে খ্রীষ্টান আর ইহুদীদের মধ্যে লেগে গেল তুমুল ঝগড়া। হয় রোমে ইহুদীরা থাকবে নতুবা খ্রীষ্টানেরা! এমন সময় খ্রীষ্টানদের ধর্মগুরু পোপের আগমন ।সব কথা শুনে পোপ ইহূদীদের তর্কযুদ্ধের আহবান করল।ইহূদিরা তার কথায় সায় জানাল।খ্রিষ্টানরা পোপকে তর্ক যুদ্ধের জন্য মনোনীত করল।এদিকে ইহুদিরা পড়ল সমস্যায়।কারণ পোপের মত এত বড় গুরু তাদের মধ্যে কেউ ছিলনা।কেউ রাজি হয় না পোপের সাথে তর্ক যুদ্ধে লিপ্ত হওয়ার।শেষে ইহুদীদের মধ্য থেকে এক কুখ্যাত সন্ত্রাসী হামান রাজি হল পোপের সাথে তর্ক যুদ্ধ করার জন্য।পোপ খ্রিষ্টানদের পক্ষ থেকে মন্চে উঠল,অপর দিকে উঠল হামান।দুই পক্ষের মধ্যেই টান টান উত্তেজনা!হামান পোপকে বলল,'' আমাদের একটা শর্ত আছে।আমরা তর্ক মুখে করব না, করব ইশারায়,অম্গ-প্রত্যম্গ দিয়ে।''পোপ হামানের কথায় সায় জানাল।শুরু হল কথা বিহীন বিতর্ক।পোপ তার হাতের তিনটি আন্গুল উঠাল।অপর দিকে হামান উঠাল একটি।এরপর পোপ মাথার উপর তার হাত উঠিয়ে চারিদিকে ঘুরাল।আর হামান আন্গুল দিয়ে নিচের দিকে নির্দেশ করল। পোপ একটি বিস্কুট বের করে খেল,আর হামান বের করল আপেল।পোপ সাথে সাথে হাত তুলে পরাজয় স্বীকার করল।খ্রিষ্টান,ইহুদি উভয় পক্ষই অবাক হল।পোপ খ্রিষ্টানদের মাঝে ফিরে এলে সবাই বলল,'' এমন কি হয়েছিল যে আপনি হার মানলেন।''পোপ বলল,''হামান তো মহাবিগ্য!আমি যখন তিনটি আন্গুল তুলে তাকে বুঝালাম যে ইশ্বর তিন জন- ইশ্বর,ইশ্বরের পূত্ত্র , ইশ্বরের স্ত্রী;সে আমাকে একটি
আণ্গুল দিয়ে বুঝিয়ে দিল ইশ্বর এক ও অদ্বিতীয়।এরপর আমি হাত উচিয়ে চারিদিক ঘুরিয়ে বুঝালাম ইশ্বর সর্বত্র আছে আর সে মাটির দিকে আন্গুল নিক্ষেপ করে বুঝাল ইশ্বর মাটিতেও আছে।এরপর আমি একটি বিসকুট বের করে বুঝালাম ইশ্বর প্রদত্ত উপকরন থেকে ভালো খাদ্য তৈরি করা যায়।সে আমাকে আপেল বার করে দেখাল ইশ্বর প্রদত্ত খাদ্য মানুষের তৈরি খাদ্যের চেয়ে উত্তম।তাই আমি পরাজয় স্বীকার করলাম।''ওদিকে ইহুদিরা হামান কাছে গিয়ে বলল,''তুমি কিভাবে জিতলে।হামান আত্মগর্বে হেসে বলল, ''আরে ধুর্ , ব্যাটারে এমন হুমকি দিছি যে ব্যাটা তো বলে ছাইরা দে মা কাইন্দ্যা বাচি!সবাই বলল ,''কি হুমকি দিছ?''হামান বলল,''পোপ তিনটা আন্গুল দিয়া আমারে বুঝাইল তিন দিনের মইধ্যে এখান থাইক্যা চইলা যাইতে।আর আমি একখান আন্গুল দিয়া বুঝাইলাম তগো একজনেরো সাহস নাই যে আমারে এখান থিকা সরাইব।এড়পর পোপ চারিদিকে হাত ঘুরাইয়া বুঝাইল এই পুরা জাইগা হের।আর আমি মাটি দেখাইয়া কইলাম এই পুরা জাইগার মাটি আমার।এরপর পোপ একটা বিসকুট বাইর করল ,আর আমি বাইর করলাম একখান আপেল।কারন ভিতরের গোলা বারুদ বাইর করার আগেই পোপ স্যারেনডার করল।
এতটুকু লিখতেই হাত বিষ করছে ।তাই এতটুকুই
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।