somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীতিবোধ ভার্সেস জাতীয়তাবাদ

২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





পুরোনো রোমান্টিক মুভি দেখতে কার না ভাল লাগে! সেদিন মোড়ের দোকানটায় হঠাত্‌ করেই নজরে পড়ল একটা ডি.ভি.ডি.। আমীর খান আর জুহি চাওলা অভিনীত "কেয়ামত সে কেয়ামত তাক"। উহ্‌, গানগুলো যে প্রিয় ছিল আমার! কিনেই ফেল্‌লাম ডি.ভি.ডি.।

সেই গতানুগতিক ফর্মূলার ছকে বাঁধা ছবির ঘটনা। পূর্বপুরুষের পাপের সাজা নির্দোষ পরবর্তী প্রজন্মের ঘাড়ে। কথায় আছে না, একের দোষ অন্যের ঘাড়ে। মূল theme নিয়ে অজস্র চলচ্চিত্র রয়েছে বাজারে - চলচ্চিত্রের ছড়াছড়ি। ছবিটা দেখতে দেখতেই মনে এল সেই অমোঘ বাণী, "ইতিহাসের বিশেষত্ব হচ্ছে যে, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না।"

ঝেড়ে কাশি। বাংলাদেশ আমাদের গর্ব। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে, আমার জন্মভূমি। এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার প্রতি শ্রদ্ধাশীল থাকব আমরা সকলে, সন্দেহ নেই কোন তাতে। তাই বলে, আমাদের শ্রদ্ধাবোধ কিংবা ঘৃণাবোধ, নীতিবোধ কে অতিক্রম করলে তো সেই "ইতিহাস"-এরই পুনরাবৃত্তি ঘটবে, তাই নয় কি?

আমাদের দেশের বুদ্ধিজীবী শ্রেণী, বিশেষ করে যাঁরা লেখক, তাঁরা খুবই প্রভাবশালী । মানুষ গড়ার কারিগর। তাঁরা স্বয়ং যখন "ইতিহাস"-এর পুনরাবৃত্তি ঘটান, তখন দৃষ্টিকটু লাগে বৈ কি। কোন প্রথিতযশা লেখক যখন তাঁর উপন্যাসে লেখেন যে, প্রবাসী মামার কাছে ভাগ্নে বেড়াতে গিয়ে পাকিস্তানী কশাইয়ের জবাই করা হালাল মাংশ খেতে কুন্ঠাবোধ করে, তখন ঘুরেফিরে "কেয়ামত সে কেয়ামত তাক" এর গল্পই শুধু মনে পড়ে আমার। যেমনটি মনে পড়ে টি.ভি. নাটকগুলোর ভিলেন চরিত্রে দাড়ি-টুপির সমাহার দেখে।

পাকিস্তান কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিমালার সাথে সাধারণ নির্দোষ জনগণকে
(বিশেষতঃ পরবর্তী প্রজন্মকে) মিলিয়ে একাকার করার ফল "কেয়ামত সে কেয়ামত তাক"- এর ঘটনার মতই ভয়াবহ হতে পারে।

ইসরাইলের কথাই ধরুন না কেন। হিটলারের আমলে ইহুদীরা অমানুষিক নির্যাতন ভোগ করেছিল বিধায়, বর্তমানে ইসরাইলের সকল কর্মকান্ডকে সমর্থন করা কোন নীতির কথা নয়।

নীতি হল সত্য এবং ন্যায় কে সমর্থন করা, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়নো - সে অন্যায়কারী যে দেশেরই নাগরিক হোক না কেন । মহান জাতি হিসেবে আমাদের কর্তব্য, যেন জাতীয়তাবাদের আতিশয্যে আমরা নীতিবোধ অতিক্রম না করি। নয়তো জাতীয়তাবাদ তরুণ প্রজন্মের কাছে পুঞ্জীভূত ঘৃণারই নামান্তর হয়ে ধরা দেবে। কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত ঘৃণার বিষবাষ্প ছড়ানো কোন মহত্বের নিদর্শন নয়।

আমার কথা আজকের মত ফুরোলো, নটে গাছটি মুড়োলো। দেখুন এই প্রথম ব্লগে লিখছি (আগের লেখাটা ছিল স্বগতোক্তি), তাই ভুলভ্রান্তি ক্ষমা করবেন। বিদায়।

পুনশ্চ: আমি অত্যন্ত আলসে একজন মানুষ বিধায়, কোন comment এর পাল্টা জবাব দেওয়া আমার পক্ষে সম্ভবপর নয়। সেজন্যে ক্ষমাঘেন্না করে দেবেন এই বিশ্বাস নিয়ে আজকের পোস্টের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×