""" কেমন একটা অশালীন সময়ের মধ্যে দিয়ে বেঁচে আছি,
যেখানে প্রতিটা মূহুর্তকে মনে হয় মহাসাগরের বুকে হারিয়ে যাওয়া সুখচষা যাযাবরের মত।
ক্ষনে ক্ষনে মৃত্যুর মুখোমুখি অবাধ্য
নাকি বলার মতো অতটা সহজ নয়,
নিতান্তই অসহনীয় সাধের অসাধরন একটা জীবন,
অথবা জীবন মানে কাউকে বলার মতো তেমন কিছুই না।
কারন কিছু বলতে গেলেই মনে হয় আমার চারপাশে যত্তসব শাসন শোষন নিপীড়ন অন্যায় অত্যাচারী শাষক শ্রেনীর স্বপক্ষে শ্লোগান দিচ্ছি,
বন্ধুর চোখে তাকিয়ে বসন্তের হাহাকার দেখে সময় গুনি
চুপচাপ ভেবে ভেবে সাড়া অতপর নিষ্পাপ আমি,
চিৎকার করে বলতে ইচ্ছে করে,
তারপরও মনে মনে বলি ভালবাসি,ভালবাসি।
যেন আওয়াজ বেরুলে এক্ষুনি বয়ে যাবে অস্থির সুনামি,
নাকি কোন মায়াবী ভূমিকম্পে চারপাশটা ভেঙ্গে চুড়ে সয়লাব
পায়ের তলায় পড়ে রয় জীবন।। """

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

