""" আকন্ট পান করে করে বন্য মাতালের বেশে,
সামনে যা পাই, বাড়ি ঘড়, নদী,ধুধু বালুচর সব নেশাতুর রঙ্গিন দুনিয়ায়,
পান করে চলেছি অবিরত বিরামহীন।
ফেলে আশা শৈশব, কোন এক ভরা অমাবস্যাতিথিতে হঠাৎ যৌবন আবিষ্কারের নেশা কি এখনো ভুলেছি?
বাড়ির ঊঠোন, পুকুর ঘাঠ, বড়ই গাছটা, আমড়া গাছটার নিচে এখনো দাড়ালে মনে হয় ওরা এখনো মনে মনে প্রচুর সুরা দান করে, মনে হয় এরা জন্ম জন্মান্তরের সারথি,
যা পান করে আমি আরো বলিষ্ট্য হয়ে উঠি।
মায়ের হতাশায়, বোনের নিস্কলুস ভালবাসায়, এমনকি আসা যাওয়ার পথে বহু পুরোনো বাবার কবরটা দেখে আমার নেশা হয়, আমি মদ্যপ হয়ে উঠি।
আমাকে পান করতে হয় এত সব সাজানো গুছানো লাল নীল দেশি বিলেতী সমস্ত...
কোন অস্টাদশী প্রেমিকা তার সুঠাম স্তন যুগল ঠেসে প্রেমিকের পিঠে, সাইকেলে চেপে ঘুড়ে বেড়ায় দেখে দেখে
আমি কাম নেশাগ্রস্ত হয়, আমার চোখ নেশায় পরিপূর্ণতা পায়।
মনে হয় তরতাজা ওয়াইন কেউ গলার ভেতরে ঢুকিয়ে দিলো
কন্টনালি জ্বলতে থাকে, নাকি হৃদয়টাও,
আমি ভাবতে থাকি, ভাবতে থাকি ভেবে একসময় মাতাল হয় মনে পড়ে, জীবন কবি কলম কালি আর বাস্তবতা।
পড়ে রয় নেশাগ্রস্ত কবিতার খাতা, যাকে গতকাল সারারাত, প্রায় সারা রাত ধরে ধর্ষন করা হয়,
এখন আমি অন্যকিছু খুঁজছি আজকাল আর এতো সস্তার নেশায় চলে না.... """

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




