somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোদির বিয়ের আতশবাজি (বিবেক চক্র বর্ত্তী)

২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজেপির সাংগঠনিক দৃষ্টিভংগি, একমুখী ধর্মীয় গোড়ামিপূর্ণ মন্দির/মসজিদ ভিওিক অতিত কর্মকান্ড------ইত্যাদি আজ আর সময়োপযোগি আলোচনা নয় বরং সময় ক্ষেপন। অন্তত ভারতীয় সংখ্যাগরিষ্ঠ জনতার ভোটের সিদ্ধান্ত আজ তাই স্বাক্ষ্য দিচ্ছে।ভারতের স্বাধিনতা,সার্বভোমত্ব আর জাতীয় পতাকার জন্মদাতা রাজনৈতিক দল ভয় বা লজ্জায় কুর্মের(কচ্ছপ) ন্যায় মস্তকাদি সংকোচিত করে আত্মরক্ষার আজ দুশ্চিন্তায় বাকহীন।তাহলে প্রশ্ন জাগে,জনতা কি ভূল করেছে ? উওরে আপাতত নিশ্চিত করে হাঁ বা না বলাটা বোধয় এক ধরনের আবেগপূর্ণ মন্তব্য দোষে দুষ্ট হবার আশংকা থেকে যায়। তবে নিশ্চিত করে বলা যায় -পরাজীত সদ্য বিদায়ি সরকারের নেতৃত্বের অযোগ্যতা,দক্ষ না হলেও রাজার ছেলে রাজা হবে এমন মনোভাব এবং ক্ষমতাকালীন সরকারের বিভিন্ন ব্যর্থতা সহ দুর্নীতির র্নিলজ্জ মহড়ার দায়ে, জনতা গণতান্ত্রিক অস্ত্র দিয়ে ভোটরুপ গুলি ছুঁড়ে কংগ্রেস সরকারকে বধ করতে কার্পন্য করেনি।জনগণ সরকারের পরিবর্তন নিশ্চিত করেছে। জনগণের সরকার পরিবর্তনের ইচ্ছা গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে এই আপত কালীন মোদি সরকার।সুতরাং মোদির দুশ্চিন্তার কারন যথেষ্ট।কারন এটা তাঁর বার্ষিক পরীক্ষা।যা হউক-মোদির সংসদমুখীরুপ বিয়ে যাত্রাটি বেশ চমকপ্রদ।দক্ষীণ এশীয় প্রতিনিধিগন বরযাত্রিক হয়ে গগণ বিদারী শব্দ আর রাষ্ট্রিয় বাদ্যের তালে-তালে মৃদু-মন্দ পদক্ষেপে বর মোদির পেছনে পেছনে অগ্রসরমান।তবে আনন্দের ঘাটতি এই জন্য যে- ভারতীয় ভিন্ন আদর্শের কিছু রাজনৈতিক অভিমানি দল মোদির বিয়ের বহরে অংশগ্রহনের সম্ভবনা ক্ষীন বলে আভাস পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে মোদির শাসনামলে মডেল গুজরাটের আদলে সাঁজবে সারা ভারত।পন্ডিতেরা বলেন-যত গর্জে তত বর্ষে না।তবু শুভ কামনা রইল।আশা করি রাষ্ট্রিয় দায়িত্ব গ্রহনের আড়ম্বরপূর্ণ বর যাত্রাটি যথা সময়ে পৌঁচছ যাবে সংসদরুপি বিয়ে বাড়িতে। আনন্দঘন পরিবেশে রাষ্ট্রিয় দায়িত্ব গ্রহনরুপ রাজনৈতিক বিয়েটি সুসম্পন্ন হবে আগামিকাল সূর্য উদয়ের কয়েক ঘন্টা পরেই। অতপর শুরু হবে পাঁচ বছর মেয়াদি সরকারি কর্মকান্ডের দাম্পত্য জীবন।উৎপন্ন হবে ভারতীয় জনতাকে মোদির কথা দেওয়া গুজরাট মডেল সম উন্নয়নরুপ সন্তানের ।হয়তবা তখনি বলা যাবে -মোদির বিয়ের আতশবাজি সমাদৃত হবে দেশ-বিদেশে......!
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×